রোজদিন ডেস্ক : এসআইআর-কে সামনে রেখে কেন্দ্রীয় সরকার অধিকাংশ মানুষকে তাঁদের মৌলিক রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা করছে। এটি একটি রাজনৈতিক গণহত্যায় পরিণত হয়েছে। শনিবার এসআইআরের বিরুদ্ধে এই ভাষাতেই সুর চড়ালেন বিশিষ্ট অর্থনীতিবিদ পরাকল প্রভাকর। তাঁর মতে, এসআইআর এমন একটি ব্যবস্থা যার মাধ্যমে সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। সাধারণ মানুষ কোনও রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারবে না, এটাই এসআইআরের আসল উদ্দেশ্য। কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন, যেখানে সাধারণ মানুষ সরকারকে নির্বাচিত করে, এসআইআর এর ক্ষেত্রে হচ্ছে ঠিক।উল্টোটা। সরকার মানুষকে নির্বাচন করছে। এটা দেশের সাংবিধানিক গুরুত্ব ও পরম্পরাকে নষ্ট করছে। তিনি স্পষ্ট করে বলেন, যারা মৃত, কারও যদি নথিতে গড়মিল থাকে, কেউ যদি ভুয়ো তথ্য দিয়ে থাকে তাহলে তালিকা থেকে তাঁদের বের করে দেওয়া হোক। কিন্তু যাঁরা বৈধ ভোটার তাঁদের অহেতুক হয়রানি করার কোনও অর্থ নেই।

শনিবার কলকাতা প্রেসক্লাবে দেশবাঁচাও গণমঞ্চ ও এডুকেশনিস্ট ফোরামের যৌথ সাংবাদিক বৈঠকে উপস্থিত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেন, সাংবিধানিকভাবে গরিব থেকে ধনী, সকলেরই ভোটাধিকার রয়েছে। ভোটারের বৈধতা নিয়ে প্রশ্ন থাকলে তা আগে কমিশনকে প্রমাণ করতে হত। এখন সেটা সাধারণ মানুষের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে। কমিশনকে সামনে করে বিজেপি বাংলা দখলের চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি। রাজ্যের বিরোধী দলনেতা বলছেন, দু’কোটি মুসলমান এখানে আছে। তিনি কোথা থেকে সে-তথ্য পেলেন তা আমাদের বলবেন। গণমঞ্চের বক্তব্য, ভোটার তালিকা সংশোধনের নামে ভিনরাজ্য থেকে যেসব ব্যক্তিকে ডুপ্লিকেট এপিক কার্ড বা ভোটার কার্ড বানিয়ে ভোটে কারচুপি করার মতলবে বিহার ও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে তাদের ভোটার তালিকা থেকে বাদ দিতে হবে

Be the first to comment