পথ দুর্ঘটনায় পাঞ্জাবের জনপ্রিয় গায়ক হারমান সিধুর মর্মান্তিক মৃত্যু

Spread the love

রোজদিন ডেস্ক  :
পঞ্জাবের জনপ্রিয় গায়ক হারমান সিধু পথ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। গতকাল সন্ধ্যায় পঞ্জাবের মানসা জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনা অকালে প্রাণ কেড়ে নেয় তাঁর। ৩৭ বছর বয়সী হারমান সিধুর গাড়ি র সঙ্গে মানসা – পাতিয়ালা রোডে একটি ট্রাকের সংঘর্ষ হয়। এর অভিঘাতে সিধুর গাড়ি চূরমার হয়ে গেছে। ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। আচমকা তাঁর এই অকাল প্রয়াণে পঞ্জাবে গভীর শোকের ছায়া নামে। দেড় বছর আগে তাঁর বাবা প্রয়াত হয়েছেন। তাঁর স্ত্রী ও কন্যা এই ঘটনায় বাকরুদ্ধ। তাঁর পরিবার, অনুরাগীরা গভীর শোকাহত।
মাত্র দু-মাস আগে অসমের জনপ্রিয় গায়ক জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর রেশ না মিলোতেই ফের পঞ্জাবের জনপ্রিয় গায়ক হারমান সিধুর অকালপ্র‍য়াণে সঙ্গীত জগত শোকাভিভূত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*