- মঙ্গলবার বনগাঁর ঠাকুরনগরে এসআইআরের প্রতিবাদে জনসভা ও মিছিল। থাকবেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- শনিবার থেকে শুরু হয়েছে তারই প্রস্তুতি। এদিন অস্থায়ী হেলিপ্যাডের ট্রায়াল হল।।পুলিশ, প্রশাসনিক কর্তাদের সঙ্গে ছিলেন সাংসদ মমতাবালা ঠাকুর, তৃণমূল জেলা সভাপতি বিশ্বজিৎ দাস।
- কাজের চাপে হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি জয়নগরের এক বিএলও। নাম কমল নস্কর। তিনি স্থানীয় একটি প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক।
- বিপজ্জনক। শীঘ্রই শিয়ালদহ উড়ালপুল সংস্কার শুরু করছে কেএমডিএ। সবুজ সংকেত কলকাতা পুরসভা ও পুলিশের।
- উত্তরাখণ্ডের আলমোড়ায় একটি সরকারি স্কুলের সামনের ঝোঁপ থেকে উদ্ধার ১৬১টি জিলেটিন স্টিক। কারা আনল, তদন্তে পুলিশ।
- স্কুল সার্ভিস কমিশনের উচ্চ মাধ্যমিকে শিক্ষক নিয়োগের ডকুমেন্ট ভেরিফিকেশনে মিলল বিপুল সংখ্যক ভুল তথ্য ও নথি। সাড়ে তিনশো প্রার্থী চিহ্নিত হয়েছেন ইতিমধ্যেই। বাতিল করা হচ্ছে তাঁদের।
- ছাব্বিশের ভোটের আগে বাংলায় ঘুরে দাঁড়াতে বাংলা বাঁচাও যাত্রা করবে সিপিএম। এক মাস ধরে চলবে বামেদের এই কর্মসূচি।
- বাংলায় ভোটের আগে বিজেপির রথযাত্র। দলের পাঁচটি সাংগঠনিক জোন থেকে হবে রথযাত্রার সূচনা। ২৯৪টি বিধানসভা ছুঁয়ে রথ পৌঁছবে কলকাতায়। সমাপ্তি অনুষ্ঠানে থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
- বিধানসভা ভোটের আগে মোদিকে এনে ব্রিগেডে সভা করার পরিকল্পনা গেরুয়া শিবিরের। পাঁচটি জোনের দায়িত্বে আসছেন ভিনরাজ্যের পাঁচ নেতা।
- সকালে ইস্তফা কয়েক ঘণ্টা পর সন্ধ্যায় প্রত্যাহার। চুঁচুড়ার তৃণমূল কাউন্সিলর নির্মল চক্রবর্তীর সিদ্ধান্তে রাজনৈতিক মহলে জোর চর্চা। নেপথ্যে কী, চলছে জল্পনা।
- দক্ষিণ আন্দামান সাগর ও বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ। দ্রুত তা অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের আকার নেবে। ফলে বাড়বে বৃষ্টির সম্ভাবনা। আরও বিলম্বিত হবে শীতের আগমন।
- একদিকে ধোঁয়াশার ঘনত্ব, অন্যদিকে বায়ুর গতিবেগ একেবারে মৃদু, যার ফলে দূষণ লাফিয়ে বাড়ছে বলেই মনে করছে কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড। এই অবস্থায় শোনা যাচ্ছে, দূষণ রুখতে আরও কঠোর বিধিনিষেধ কার্যকর হতে চলছে দিল্লিতে।

Be the first to comment