এসআইআর: সোমবার ভার্চুয়াল বৈঠকে কর্মীদের ‘নেক্সট স্টেপ’ বোঝাবেন নেতা অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর নিয়ে প্রথম রাউন্ডে ভালো কাজ করেছেন নেতা-কর্মীরা। এবার দ্বিতীয় ধাপ। খসড়া ভোটার তালিকা প্রকাশের আগে নয়া স্ট্র্যাটেজি নিয়ে পথে নামতে চলেছে তৃণমূল শিবির। দলের দায়িত্বপ্রাপ্ত নেতা, কর্মীদের আগামী দিনে কী করতে হবে, সেটা নিয়েই আগামী সোমবারের ভার্চুয়াল বৈঠকে দিকনির্দেশ করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওইদিন বিকেলে ভার্চুয়াল মাধ্যমে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন অভিষেক। দশ হাজারের বেশি দলীয় পদাধিকারী থাকবেন বৈঠকে। নজরে থাকবে। মতুয়া, সীমান্তবর্তী এলাকাও উত্তরবঙ্গ। সেখানে বাড়তি গুরুত্ব দিয়ে বেশকিছু নির্দেশিকা দলের তরফে দেওয়া হতে পারে। নির্বাচন কমিশনের তরফে ৯ ডিসেম্বর প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। তৃণমূলের অন্দরের খবর, জেলার নেতাদের স্পষ্ট বার্তা দেওয়া হবে একজন প্রকৃত ভোটারেরও যেন নাম বাদ না-যায়, সেদিকে নজর রাখতে হবে। আগের তালিকা ছিল এবং ৯ ডিসেম্বরের তালিকা দুটোই খুঁটিয়ে দেখতে হবে। কমিশনের কোনও কর্মী বা কর্তা, পক্ষপাতিত্ব করছেন কিনা সেদিকেও খেয়াল রাখতে হবে। এমন অভিযোগ এলে তা তৎক্ষণাৎ দলকে জানাতে হবে। ভোটারদের ঝাড়াই, বাছাইয়ের সময়ে যাতে কোনও ভোটারের নাম বাদ না যায় তার দিকে কড়া নজর রাখার বার্তাও দেওয়া হতে পারে। এছাড়া জেলায় জেলায় শিবির চলবে, সেখানে গিয়েও সাধারণ মানুষ তাঁদের অভিযোগ জানাতে পারবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*