রোজদিন ডেস্ক : এসআইআরের প্রথম পর্বে এন্যুমারেশন ফর্ম বিলি ও কালেকশন প্রক্রিয়ায় যাঁরা দৃষ্টান্তমূলক দক্ষতা দেখিয়েছেন, সেই সমস্ত বিএলওদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, যে সমস্ত বিএলও তাঁদের বুথে ৯৯ শতাংশের বেশি ফর্ম সংগ্রহ ও ডিজিটাইজেশনের কাজ শেষ করে ফেলেছেন, তাঁদের বিশেষ সম্মাননা দেওয়া হবে।কমিশন জানিয়েছে, এই পুরস্কার শুধু সেরাদের সম্মান জানানোই নয়, এদের কাজকে সামনে রেখে অন্যান্য বিএলওদেরও উদ্বুদ্ধ করা হবে। এজন্য পুরস্কৃত আধিকারিকদের ছবি ও ভিডিও বার্তা সামাজিক মাধ্যমে প্রচার করবে কমিশন। আজ, রবিবার থেকেই এই প্রচার শুরু হতে চলেছে। কমিশনের সর্বশেষ হিসেব অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজ্যে ৩ কোটি ১৫ লক্ষ এনুমারেশন ফর্মের ডিজিটাইজেশনের কাজ শেষ হয়েছে। যা মোট ফর্মের ৪১.২০ শতাংশ। কমিশন মনে করে, যারা সময়ের আগেই কাজ শেষ করেছেন, তাঁদের কাজকে সামনে আনা গেলে পুরো প্রক্রিয়ার গতি আরও বাড়বে।

Be the first to comment