রোজদিন ডেস্ক : একই নাম, পদবি আলাদা। পশ্চিম বর্ধমানের পান্ডবেশ্বরের মায়ারানী গোস্বামীর এসআইআর ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই তাজ্জব নির্বাচন দফতরের প্রতিনিধি-সহ অন্যরাও। দারিদ্র এই মহিলা অবশ্য এই সব কিছুই জানেন না।কিভাবে তাঁর নাম ও ছবি ৪৪ জায়গায় ভোটার তালিকায় নথিভুক্ত হয়েছে, তা নিয়ে রীতিমত আতঙ্কিত তিনি। সূত্রের খবর, মায়ারানীর নাম ও ছবি ব্যবহার করে একাধিক জেলায় ভোটার তালিকায় আছেন তিনি। আছে তাঁর প্রয়াত স্বামীর নামও।
উল্লেখ্য হরিয়ানায় ব্রাজিলের এক মডেলের ছবি ব্যবহার করে ২২ জায়গায় ভোট পড়ার অভিযোগ নিয়ে আলোড়ন তুলেছিলেন কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী। এবার এই রাজ্যে ও ৪৪ জায়গায় শুধু মায়া রানী গোস্বামীর পদবি বদল করে ভোটার তালিকায় নাম কি ভাবে উঠলো তা নিয়ে চর্চা এখন তুঙ্গে। শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও। তৃণমূল সাংসদ কীর্তি আজাদ ও বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি এর জন্য পস্পরের দলকে দোষারোপ করেছেন। যদিও অসহায় স্বামীহারা এই মহিলার পাশে আছেন সব পক্ষই।

Be the first to comment