ভোটমুখী বাংলায় করবেন ১৫টি সভা, ডিসেম্বর থেকেই শুরু মোদির বঙ্গ সফর?

Spread the love

রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা এখনও অনেক দূর।কিন্তু তার আগেই ভোটমুখী বাংলায় নির্বাচনী প্রচারের রোডম্যাপ তৈরির কাজে লেগে পড়েছে বঙ্গ বিজেপি। প্রচারে তাদের প্রধান মুখ বলাই বাহুল্য নরেন্দ্র মোদি। শোনা যাচ্ছে ডিসেম্বর থেকেই রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা করতে চায় বিজেপি। তার সূচির খসড়াও নাকি তৈরি। শুধু দিল্লির সবুজ সংকেতের অপেক্ষা। মোদি, শাহের সভার পাশাপাশি আসরে নামছে দলের পুরনো অস্ত্র রথযাত্রাও। সূত্রের খবর, সংসদের শীতকালীন অধিবেশনের মধ্যেই মোদির প্রথম সভা আয়োজনের পরিকল্পনা করছে বিজেপি। সেক্ষেত্রে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই হতে পারে প্রথম সভা। ওই সময়ের মধ্যে কোনও শনি অথবা রবিবার প্রধানমন্ত্রী বাংলায় আসতে পারেন। শোনা যাচ্ছে, ডিসেম্বর থেকে ভোট পর্যন্ত বাংলায় মোদির প্রায় ১৫টির কাছাকাছি জনসভা করানোর পরিকল্পনা করেছে বিজেপি। ৪ থেকে ৫টি বিধানসভাকে যুক্ত করে একটি সভা করা হবে। যে আসনগুলিতে তারা গত ভোটে অল্পের জন্য হেরেছেন সেগুলিতে প্রধানমন্ত্রীকে চাইছেন বেশিরভাগ নেতারা।এর আগে রানাঘাটে একটি সভা হওয়ার কথা থাকলেও পরে তা স্থগিত হয়ে যায়। তাই এবার রানাঘাট থেকেই শুরু হতে পারে মোদির সভা এমনও শোনা যাচ্ছে। তবে দিল্লির অনুমোদন না আসায় এখনও দিন, সময় কিছুই চূড়ান্ত হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*