রোজদিন ডেস্ক : এবার রাজধানী দিল্লিতেও মাওবাদী আতঙ্ক ছড়ালো!! গতকাল দিল্লিতে তীব্র বায়ু দূষণ এর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ হয়। পুলিশের সঙ্গে বচসায় জড়ান বিক্ষোভকারীরা। আচমকাই সেখানে নিহত মাওবাদী শীর্ষ নেতা মাদভি হিদমার নামে জয়ধ্বনি দিয়ে পোস্টার আন্দোলিত হয়। গত সপ্তাহেই অন্ধ্রপ্রদেশে পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হন হিদমা, তাঁর দ্বিতীয় স্ত্রী সহ ছয় মাওবাদী। এই ঘটনায় দিল্লিতে তীব্র চাঞ্চল্য দেখা দিয়েছে৷
গতকালের ওই বিক্ষোভের সময় প্রতিবাদীরা রাস্তা অবরোধ, পুলিশের উদ্দেশ্যে লঙ্কার গুঁড়ো ছিটিয়ে দেওয়ারও অভিযোগ ওঠে। এই ঘটনায় পুলিশ ২৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশকে চিন্তায় ফেলেছে বিক্ষোভ চলাকালীন হিদমার পোস্টার উত্তোলন, তাঁর নামে জয়ধ্বনি দেওয়ার বিষয়টি৷ আন্দোলনকারীরা হিন্দিতে ধ্বনি দেন, কত হিদমাকে মারবে!! ঘরে ঘরে হিদমা আছে! ইত্যাদি। তাঁদের বক্তব্য, উপজাতি নেতা হিদমা জনতার অধিকারের জন্য অস্ত্র ধরেছিলেন। তাঁর এই পথ ভুল হতে পারে, কিন্তু দাবি সঠিক ছিল।
উল্লেখ্য দেশকে মাওবাদী মুক্ত করতে কার্যত তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে কেন্দ্র৷ এই প্রেক্ষিতে খোদ রাজধানী দিল্লিতে হিদমার হয়ে সুর চড়ানোকে লঘু ভাবে নিচ্ছে না পুলিশ। সংখ্যায় কম হলেও এই নিয়ে চাপা উদবেগ দেখা দিয়েছে।
দিল্লির উন্নয়ন মন্ত্রী কপিল শর্মা আজ পুলিশের ভূমিকার প্রশংসা করে বিক্ষোভকারীদের নিন্দা করেন।
দিল্লির বায়ুদূষণ দূরে সরকার নিছক লোক দেখানো ব্যবস্থা নিচ্ছে বলে বিক্ষোভকারীদের দাবি।

Be the first to comment