পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. ভাঙল জয়-বীরু জুটি। রূপোলি পর্দার জগত থেকে ধর্মেন্দ্রর চিরবিদায়। বয়স হয়েছিল ৮৯ বছর। ভিলে পার্লে।শ্মশানে হল শেষকৃত্য।
  2. মুখাগ্নি করলেন বড় ছেলে সানি দেওল। ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, আমির খান, সলমন খান, অনিল কাপুর ও দেওল পরিবারের প্রায় সব সদস্যই।
  3. ধর্মেন্দ্রর মৃত্যুতে শোকপ্রকাশ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শোকপ্রকাশ গোটা বলিউডের।
  4. দেশের স্বাধীনতা সংগ্রামী দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের প্রয়াণ দিবসে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী ও অভিষেক
  5. এসআইআরের কাজের চাপ, প্রতিবাদে সোমবার শহরের রাজপথে বিএলওদের মিছিল
  6. এন্যুমারেশন ফর্ম ফিলাপের পরের ধাপে কীভাবে কাজ করতে হবে কর্মীদের, সোমবার ভার্চুয়াল বৈঠকে তারই টিপস দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
  7. এসআইআরের জেরে আতঙ্কে মতুয়া সমাজ। তাদের পাশে দাঁড়ানোর বার্তা দিতে মঙ্গলবার মতুয়াগড়ে মুখ্যমন্ত্রী। করবেন জনসভা, হাঁটবেন মিছিলেও।
  8. দেশের ৫৩তম প্রধান বিচারপতি হিসেবে সোমবার শপথ নিলেন সূর্যকান্ত। তিনি আগামী এক বছর দু’মাস ওই পদে থাকবেন। এক্স হ্যান্ডলে তাঁকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।
  9. আজ সন্ধ্যায় এসএসসির নবম, দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।
  10. ভোটমুখী বাংলায় ১৫টি সভা করতে পারেন প্রধানমন্ত্রী মোদি। প্রথম সভা রানাঘাটে চায় বঙ্গ বিজেপি, অপেক্ষা দিল্লির সবুজ সংকেতের।
  11. বাংলাদেশ সফররত ভূটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বিএনপির মহাসচিব।
  12. পাকিস্তানের পেশোয়ারে আধাসামরিক বাহিনীর সদর দপ্তরে জঙ্গি হামলা। দু’জন ফিদায়েঁ জঙ্গির হামলায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে।
  13. দিল্লি পুলিশের বড় সাফল্য। ২৬২ কোটি টাকার নিষিদ্ধ মাদক মেথঅ্যামফেটামিন উদ্ধার করল তারা।
  14. সীমান্তে অপেক্ষারত বাংলাদেশিদের হালহকিকত জানতে হাকিমপুর সীমান্তে রাজ্যপাল সিভি আনন্দ বোস।
  15. অভিজ্ঞতার ১০ নম্বর বাতিল করতে হবে, নতুন চাকরিপ্রার্থীদের মিছিলে তপ্ত মহানগরী। পুলিশি বাধায় মাঝপথে রুট বদল আন্দোলনকারীদের।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*