- ‘মন কি বাত’-এ দেশের জেন জ়ি-দের প্রশংসা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
- তামিলনাড়ুর তিরুপাথুরে দু’টি যাত্রিবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ। সাত জন যাত্রীর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। আহত আরও ৪০ জন।
- পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ইটলা গ্রামে পুকুরের জলে ভাসছে এক ব্যক্তির দেহ। পুকুরের পাড়ে পড়ে রয়েছে একটি মোটরসাইকেল। গ্রামবাসীরা তড়িঘড়ি খবর দেন জামালপুর থানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে। জানা গিয়েছে, মৃতের নাম শুভেন্দু মালিক (৪২)।
- বাড়ি তৈরির জন্য ভিত কাটা শুরু করতেই উদ্ধার মানুষের মাথার খুলি, কঙ্কাল। রবিবার ঘটনাটি ঘটেছে অশোকনগর থানার কল্যাণগড় বাজার সংলগ্ন স্বামীজি সংঘ ক্লাবের পাশে।
- SIR-এর কাজ খতিয়ে দেখতে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় গেলেন বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত। রবিবার সকালে BDO অফিসে BLO-দের সঙ্গে বৈঠক করেন তিনি।
- উপকূলে তাণ্ডব শুরু করল ঘূর্ণিঝড় ‘দিতওয়াহ।’ টানা বৃষ্টি আর ঝড়ে তামিলনাড়ুতে ৩ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী কেকে এসএসআর রামচন্দ্রন।
- রবিবার সাড়ে দশটা নাগাদ কেঁপে ওঠে উত্তরাখণ্ডের চামোলি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৩.৭।
- হায়দরাবাদগামী বিমানে এয়ার হস্টেসের সঙ্গে দুর্ব্যবহার করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কেরালার বাসিন্দা ওই যুবক সফটওয়্যার সংস্থার কর্মী। এই অভিযোগে তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।
-
রবিবার ছত্তীসগঢ়ে একযোগে আত্মসমর্পণ করল ৩৭ জন মাওবাদী। দন্তেওয়াড়া জেলায় সিআরপিএফ এবং পুলিশের শীর্ষ কর্তাদের কাছে আত্মসমর্পণ করেছেন তাঁরা। আত্মসমর্পণকারী দলে ১২ জন মহিলাও রয়েছেন।
- পূর্ব মেদিনীপুরের নিউ দিঘা থেকে একটি বড়সড় প্রতারণা চক্রের পর্দাফাঁস করল পুলিশ।

Be the first to comment