১০টা

Spread the love
  1. দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী— বুধবার বৈঠক করলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। বৈঠক চলল প্রায় ৮৮ মিনিট! যা নিয়ে সংসদের অন্দরে শুরু বিস্তর জল্পনা।
  2. ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা ইজ়রায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর। বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে খবর, গাজ়ায় শান্তি ফেরাতে ভারতের সমর্থনের বার্তা দিয়েছেন মোদী।
  3.  বুধবার অধিবেশন চলাকালীন অমিত শাহ সংসদে জানান, ভোটার তালিয়ার নিবিড় সংশোধনের কাজ করছে নির্বাচন কমিশন। এই কাজ কেন্দ্রীয় সরকারের নয়। স্বচ্ছ ভোট করার দায়িত্ব রয়েছে নির্বাচন কমিশনের।
  4. বৃহস্পতিবার বিকাল ৩টায় ইন্ডিগোর সিইও পিটার এলবার্সকে তলব করল DGCA। বিমান পরিষেবার সমস্ত তথ্য-সহ উপস্থিত হওয়ার নির্দেশ।
  5. পাশাপাশি থাকা দু’টি বহুতল হুড়মুড়িয়ে ভেঙে পড়ল। চারতলা ওই দু’টি বিল্ডিং ভেঙে পড়ে মরক্কোর অন্যতম প্রাচীন এবং ঘনবসতিপূর্ণ শহরে ফেজ-এ। দুর্ঘটনায় অন্তত ১৯ জন মানুষের মৃত্যু হয়েছে। আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। গুরুতর আহত আরও ১৬ জন।
  6. ‘বার্চ’ বাই রোমিও লেন নাইটক্লাবের মালিক সৌরভ ও গৌরব লুথরার আগাম জামিনের আর্জি খারিজ করল দিল্লি হাইকোর্ট।
  7. বুধবার দুপুরে মালদার হবিবপুর ব্লকের বুলবুলচণ্ডীর বাঁধ রোড এলাকায় এক জলাশয় থেকে উদ্ধার হয় এই নিখোঁজ প্রণব কর্মকারের (৪৮) দেহ। সোমবার রাত থেকে নিখোঁজ ছিলেন তিনি।
  8. ধানবাদ স্টেশন থেকে তিন কিশোরী ও দুই কিশোরকে উদ্ধার করল পুলিশ। পাঁচ জনকে পাচারের চেষ্টা করা হচ্ছিল।
  9. ৬ নভেম্বর দলের তরফ থেকে বনগাঁ পুরসভার পুরপ্রধানকে পদত্যাগ করার কথা বলা হয়েছিল। কিন্তু সেই সময়ে তিনি পদত্যাগ করেননি। পরবর্তীতে ১৯ তারিখ বনগাঁ পুরসভার নয় জন কাউন্সিলর গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা আনেন। তার পরেও তিনি পদত্যাগ না করায় রবিবার বনগাঁ পুরসভার তিনজন কাউন্সিলর আস্থা ভোট ডাকেন। বুধবার সেই আস্থা ভোটের আগেই পদত্যাগ গোপাল শেঠের।
  10. রাজস্থানে জয়পুর-বিকানের জাতীয় সড়কে একটি ভয়াবহ দুর্ঘটনা। মৃত তিন এবং গুরুতর জখম কমপক্ষে ২৮। মঙ্গলবার রাত ১১টা নাগাদ রাজস্থানের সিকর জেলার ফতেপুরের কাছে জয়পুর-বিকানের জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*