বাংলাদেশ, নির্বাচন ঘোষণার পরদিনই সম্ভাব্য প্রার্থী আক্রান্ত, উদ্বেগ

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশে নির্বাচনী নির্ঘন্ট ঘোষণার পরদিনই সম্ভাব্য প্রার্থী আক্রান্ত হওয়ায় তুমুল উত্তেজনা দেখা দিয়েছে। শুক্রবার ঢাকার বিজয়নগর বক্স কালভার্ট রোডে আক্রান্ত হন গত বছর জুলাই আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান বিন হাদি৷ জুম্মার নামাজের পর রিকশা করে যাওয়ার সময় মোটর সাইকেলে এসে তাঁকে গুলি করে উধাও হয় আক্রমণকারী। গুলিবিদ্ধ বিন হাদি-কে আহত রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর রাতে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাঁর অবস্থা গুরুতর বলে ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা জানিয়েছেন।
আক্রান্ত বিন হাদি আগামী বছর সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার কথা আছে। এই ঘটনায় ঢাকা-সহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় চাঞ্চল্য, উত্তেজনা দেখা দেয়। যে ভাবে প্রকাশ্যে তাঁকে গুলি করা হয়, তা দেশের আইন-শৃঙ্খলা-কে বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিল বলে অভিজ্ঞ মহল মনে করেন। এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ, সমালোচনা চলছে। কে বা কারা এই আক্রমণের নেপথ্যে আছে পুলিশ খতিয়ে দেখছে। এই সুযোগে ওই দেশে ভারত-বিরোধী প্রচারও বিভিন্ন মহলে শুরু হয়েছে বলে জানা যায়।
যারা নির্বাচন চায় না, তারাই এই আক্রমণ করেছে বলে বাংলাদেশের বিভিন্ন মূল স্রোতের রাজনৈতিক মহল অভিযোগ তুলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*