মনরেগা, তহবিল ছাঁটাই নিয়ে সংসদে তীব্র প্রতিবাদ প্রিয়াঙ্কা গান্ধীর, বিল প্রত্যাহারের দাবি

Spread the love

রোজদিন ডেস্ক : কেন্দ্রীয় সরকার মহাত্মা গান্ধীর নামাঙ্কিত একশো দিনের কাজের নাম বদল, বরাদ্দ ছাঁটাই এর তীব্র প্রতিবাদ করলেন কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। আজ এর প্রতিবাদে মহাত্মা গান্ধীর ছবি নিয়ে কংগ্রেস সাংসদরা সংসদ ভবন চত্বরে তুমুল বিক্ষোভ দেখান।
আজ লোকসভায় কেন্দ্রীয় কৃষি মন্ত্রী শিবরাজ সিং চৌহান বিকশিত ভারত রোজগার ও আজীবিকা মিশন (গ্রামীণ) বিল পেশ করার অনুমতি চান। এতদিন ধরে চালু থাকা মনরেগা প্রকল্পর নাম বদল করে এই বিল আনা হচ্ছে, যা জি রাম জি বিল নামে পরিচিতি পেয়েছে।
কংগ্রেস সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী এর তীব্র প্রতিবাদ করে এই বিল প্রত্যাহারের জোরালো দাবি তোলেন।. নাম না করে প্রধানমন্ত্রীকে বিঁধে বলেন, কোন বিধিই একজনের খেয়াল, উচ্চাশা, সংস্কার অনুযায়ী গৃহীত হওয়া উচিত নয়।তিনি এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের ঝড় তুলে বলেন, গত কুড়ি বছর ধরে দেশের গ্রামীণ জীবন ও অর্থনীতিতে মনরেগা সফল ভাবে কাজ করেছে, এটি এমনই এক বৈপ্লবিক বিধি যে সংসদে সবাই একে সমর্থন করেছিলেন। দেশের অতি দরিদ্রদের বছরে ১০০, দিনের কাজের নিশ্চয়তা দিয়েছে এই প্রকল্প।

চাহিদা অনুযায়ী এই প্রকল্প কাজ দিয়েছে, কেন্দ্র ও চাহিদা অনুযায়ী টাকা দিয়েছে। নয়া বিলে সংবিধান প্রদত্ত মানুষের কাজের অধিকারও খর্ব করা হচ্ছে বলে তিনি কেন্দ্রকে তোপ দাগেন। এই বিলে কেন্দ্র ৬০% ও রাজ্যকে ৪০% খরচ করার কথা আছে। এর ফলে রাজ্যগুলির ওপরও চাপ বাড়বে বলে প্রিয়াঙ্কা গান্ধী জানান। এই বিল প্রত্যাহার করে নতুন বিল আনার দাবি করেন তিনি। শাসক দলের পক্ষে তাঁকে বিঁধে পরিবারতন্ত্র র কটাক্ষ করা হলে শাণিত কন্ঠে তিনি জানান, “মহাত্মা গান্ধী আমার পরিবারের কেউ না, কিন্তু তিনি আমাদের পরিবারের সদস্যর মত, সারা দেশই তা অনুভব করে।”
দলে থেকেও তাঁদের সমালোচনা করা কংগ্রেস সাংসদ শশি থারুরও এই বিলের তীব্র বিরোধিতা করে নয়া বিলে গান্ধীজির নাম তুলে দেওয়াকে অনৈতিক বলে মন্তব্য করেন।
বিরোধী সাংসদরা এই বিলের প্রতিবাদে মুখর হলেও সরকার তা খন্ডন করেছে।
প্রাক্তন মন্ত্রী মুখতার আব্বাস নকভি কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, এতে রামের নাম আছে বলেই ওদের আপত্তি।
সূত্রের খবর, এনডিএ শরিক তেলেগু দেশমও নয়া বিলে খুশি নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*