দশে দশ

Spread the love
  1. ভারতের মাটি থেকে সবচেয়ে ভারী কৃত্রিম উপগ্রহের সফল উৎক্ষেপণ। শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্রের দ্বিতীয় লঞ্চ প্যাড থেকে উড়ে গেল LVM3 রকেট। বুধবার সকাল ০৮:৫৪ মিনিটে রকেটের সফল উৎক্ষেপণ হয় বলে জানিয়েছে ইসরো।
  2. আমেরিকার স্যাটেলাইট BlueBird 6–কে লো আর্থ অরবিটে নিয়ে যাওয়ার জন্যে উড়ে গেল ভারতের ‘বাহুবলী’ LVM3 রকেট। কৃত্রিম এই উপগ্রহের ওজন ছিল প্রায় ৬,১০০ কেজি। এখনও পর্যন্ত সবথেকে ভারী উপগ্রহকে মহাকাশে পাঠালে ISRO। এর আগে গত নভেম্বর মাসে ‘ইসরো’র তৈরি কৃত্রিম উপগ্রহ ‘সিএমএস-০৩’ সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছিল। যার ওজন ছিল ৪৪১০ কেজি।
  3. ঘন কুয়াশার চাদরে ঢেকেছে দিল্লি। বুধবার সকাল থেকেই ফ্লাইট পরিষেবা ব্যাহত। দৃশ্যমানতা কমে যাওয়ায় ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক (আইজিআই) বিমানবন্দরে ফ্লাইট পরিষেবা ব্যাহত হয়েছে।
  4. পশ্চিম মেদিনীপুরের কংসাবতী ও শিলাবতী নদীর উপর বহু প্রতীক্ষিত নতুন দু’টি ব্রিজের কাজ শুরু হলো অবশেষে। ৬০নং (অধুনা ১৪নং) জাতীয় সড়কের উপর মেদিনীপুর-খড়্গপুরের সংযোগস্থলে দেশপ্রাণ বীরেন্দ্র সেতু (মোহনপুর ব্রিজ) এবং গড়বেতার ধাদিকা ব্রিজের বিকল্প হিসেবে এই দু’টি নতুন ব্রিজ তৈরি হচ্ছে সড়কপথে যোগাযোগ আরও সুগম করার জন্য।
  5. মঙ্গলবার প্রকাশিত হয়েছে কেরালার ভোটার তালিকার প্রাথমিক খসড়া। ভোটার তালিকায় নিবিড় সংশোধনীর (SIR) পরে ওই তালিকা প্রকাশ করা হয়েছে। কেরালার রাজ্যের নির্বাচন কমিশন অফিস সূত্রে খবর, ওই তালিকা থেকে বাদ গিয়েছে প্রায় ২৪ লক্ষ নাম।
  6. সীমান্ত এলাকায় ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে ড্রোনের সাহায্য নিয়ে পাচার করা হচ্ছিল হেরোইন। মঙ্গলবার, অমৃতসরের কাছের একটি এলাকা থেকে উদ্ধার হয়েছে মাদক ভর্তি প্যাকেট।
  7. শীতলকুচিতে থানার ভিতরে ওসির জন্মদিন পালনের ভাইরাল ভিডিও ঘিরে শোরগোল। ভিডিওতে দেখা যাচ্ছে, ওসির চেম্বারে কেক কেটে জন্মদিন উদযাপন করছেন তৃণমূল নেতা। ভিডিও পোস্ট করে সরব হয়েছে বিজেপি।
  8. বিতর্কে তাম্রলিপ্ত পুরসভার ভারপ্রাপ্ত চেয়ারম্য়ান চঞ্চল খাঁড়া। মঙ্গলবার তাঁর বিরুদ্ধে করা একটি মামলার শুনানিতে হাইকোর্ট জানায়, তাম্রলিপ্ত পুরসভার বর্তমান চেয়ারম্যান সঠিক নিয়ম মেনে হয়নি। ১ মাসের মধ্যে ফের কাউন্সিলরদের নির্বাচনের মাধ্যমে নতুন চেয়ারম্যান নির্বাচিত করতে হবে।
  9. বনগাঁ থেকে এক মহিলা-সহ ৪ বাংলাদেশিকে গ্রেফতার করল পুলিশ। এদিকে জলপাইগুড়িতে পুলিশের জালে পড়ল ২ মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারী।
  10. আমেরিকায়  H-1B ভিসার ক্ষেত্রে লটারি প্রক্রিয়া বন্ধ করে দিল ট্রাম্প প্রশাসন। এ বার থেকে ভিসা দেওয়ার ক্ষেত্রে দক্ষ, উচ্চ বেতনের বিদেশি কর্মীদের অগ্রাধিকার দেওয়া হবে। নতুন নিয়মটি ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*