রোজদিন ডেস্ক : উত্তর ২৪ পরগণার সোদপুরের এক আবাসন থেকে দুই বোনের মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে। অনাহারে তাঁদের মৃত্যু হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয় সূত্রে প্রকাশ আবাসনের একতলার ফ্ল্যাটে দুই বোন সবিতা দত্ত চ্যাটার্জি (৬১) ও কনিকা দত্ত (৫৭) থাকতেন। তাঁদের কোন আর্থিক সংস্থান ছিল না, খাবারও নিয়মিত মিলতো কিনা সন্দেহ। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, দীর্ঘদিন অনাহারে থেকে মৃত্যু হয়েছে তাঁদের। দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলে মৃত্যুর কারণ জানা যাবে।।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। চাপা অস্বস্তি প্রশাসনেও।

Be the first to comment