রোজদিন ডেস্ক : নবম দশম শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য চলতি সপ্তাহ থেকেই নথি যাচাই প্রক্রিয়া শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না। বিজ্ঞপ্তি দিয়ে এমনই জানাল স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি। মূলত এই সময়ে ওয়েবসাইটে রক্ষণাবেক্ষণের কাজ চলবে। তাই নথি যাচাই প্রক্রিয়া শুরু করা সম্ভব হচ্ছে না। তবে নতুন বছর পড়তেই কাজ শুরু হয়ে যাবে বলেও জানানো হয়েছে। কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন, ওয়েবসাইট রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তাই ২৬ ডিসেম্বর এই প্রক্রিয়া শুরু করা যাবে না। তবে বছর শেষের আগেই আমরা এই প্রক্রিয়া শুরু করে দেবো। প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষিকাদের সবেতন কাজের মেয়াদ আরও ৮ মাস বাড়িয়ে করে আগামী বছরের ৩১ অগস্ট পর্যন্ত করেছে।
জানা গিয়েছে, ২৯ ডিসেম্বর থেকে বাংলা, ইংরেজি বিষয়ে তথ্য যাচাইয়ের কাজ শুরু হবে। তারপর পর্যায়ক্রমে অন্য বিষয়গুলিগুলি আসবে।

Be the first to comment