১০টা

Spread the love
  1. বাংলাদেশে চলতে থাকা অশান্তি-হিংসার ঘটনা নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন রাষ্ট্রসংঘের সেক্রেটারি জেনারেল অ্যান্তোনিও গুতারেস। হিন্দু যুবকের খুন নিয়েও তিনি চিন্তিত। সোমবার সাংবাদিক বৈঠকে সেক্রেটারি-জেনারেলের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেন, “হ্যাঁ, বাংলাদেশে যে হিংসা আমরা দেখেছি তা নিয়ে আমরা খুবই চিন্তিত।”
  2. প্যালেস্তাইনের সমর্থনে রাস্তায় নেমে বিপাকে বিশ্বখ্যাত সুইডিশ ক্লাইমেট অ্যাকটিভিস্ট গ্রেটা থানবার্গ। মঙ্গলবার লন্ডনে একটি প্যালেস্তাইনপন্থী বিক্ষোভে অংশ নেওয়ার সময়ে ব্রিটেনের সন্ত্রাসবাদ আইন, ২০০০-এর অধীনে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
  3. বাংলাদেশে নৃশংস ভাবে খুন হওয়া হিন্দু যুবক দীপু দাসের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ও BJP বিধায়ক শুভেন্দু অধিকারীর।
  4. কলকাতায় বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দুত্ববাদীদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ করার ঘটনার বিরুদ্ধে সরব শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় ও মুহাম্মদ ইউনূসের মধ্যে কোনও পার্থক্য নেই।
  5. গত ১২ এপ্রিল জঙ্গিপুর পুলিশ জেলার সামসেরগঞ্জ থানার জাফরাবাদ গ্রামের বাসিন্দা হরগোবিন্দ দাস ও তাঁর ছেলে চন্দন দাসকে নৃশংস ভাবে হত্যার ঘটনায় ১৩ জনকেই দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিল জঙ্গিপুর মহকুমা আদালত।
  6. হাঁসখালি গণধর্ষণ ও খুনে ৩ জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ। এক দোষীকে পাঁচ বছরের কারাবাসের নির্দেশ আদালতের।
  7. সরকারি কর্মীর স্বীকৃতি সহ বেতন বৃদ্ধি, অবসরকালীন আর্থিক সুবিধা, কর্মরত অবস্থায় মৃত্যুতে আর্থিক ক্ষতিপূরনের দাবিতে কর্মবিরতি শুরু করলেন দুর্গাপুর পুরসভায় কর্মরত স্বাস্থ্যকর্মীরা। প্রায় দেড়শো জন স্বাস্থ্যকর্মী সামিল হয়েছেন কর্মবিরতিতে।
  8. সোদপুরের একটি আবাসনের ফ্ল্যাট থেকে দুই মহিলার দেহ উদ্ধার। তারা সম্পর্কে একে অন্যের বোন। জানা গিয়েছে, এক মহিলার বয়স ৬৫। অন্যজনের ৫৭। দুই বোন ওই ফ্ল্যাটে একাই থাকতেন।
  9. পাকিস্তানি হ্যান্ডলারদের হাতে দেশের গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগে দুই কাশ্মীরিকে গ্রেপ্তার করল অরুণাচল প্রদেশের ইটানগর থানার পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের নাম আইজার আহমেদ ভাট এবং বসির আহমেদ গানাই।
  10. প্রয়াত বিশিষ্ট হিন্দি সাহিত্যিক বিনোদ কুমার শুক্ল। মঙ্গলবার বিকেল ৪টে ৫৮ মিনিটে ছত্তিসগড়ের রায়পুরের AIIMS-এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। বয়স হয়েছিল ৮৮ বছর।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*