রোজদিন ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশে ভারত বিরোধী প্রচারের মাঝেই হুঁশিয়ারি এলো পাকিস্তানের দিক থেকে। যে দেশ পাকিস্তানের বিরুদ্ধে লড়ে স্বাধীন হয়েছিল, এখন তারাই “ঢাকা দরদী” হয়ে ভারতকে হুঁশিয়ারি দিচ্ছে!
আজ পাকিস্তানের শাসক দলের যুব শাখার নেতা কামরান উসমান সঈদ বলেন, যদি ভারত বাংলাদেশের স্বায়ত্তশাসনের ওপর আক্রমণ করে, যদি কেউ বাংলাদেশের দিকে খারাপ দৃষ্টিতে তাকানোর সাহস করে, তবে পাকিস্তানের জনগণ, তাদের সশস্ত্র বাহিনী ও তাদের ক্ষেপণাস্ত্র খুব বেশি দূরে নয়। রীতিমত হুমকির সুরে তিনি আরও বলেন, অখন্ড ভারত নীতি যদি বাংলাদেশের ওপর ভারত চালাতে চায়, তাহলে পাকিস্তান তা সহ্য করবে না। বাংলাদেশকে ভারত খারাপ নজরে দেখলেই পাকিস্তান পালটা জবাব দেবে।
উল্লেখ্য, বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে পাকিস্তান সরকারের ঘনিষ্ঠতা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। যা নিয়ে উদ্বিগ্ন এই দেশ।
পাকিস্তানের তরুণ নেতার উস্কানিমূলক বক্তব্য এতে নয়া মাত্রা যোগ করলো বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment