রোজদিন ডেস্ক : জার্মানিতে একটি ব্যাঙ্কের দেওয়াল ছিদ্র করে বড় মাপের চুরির ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে। বড়দিনের ছুটিতে এই দুঃসাহসিক চুরি হয় বলে প্রকাশ। সূত্রের খবর, গেলজেনকির্খেনে একটি ব্যাংকের দেওয়ালে বড় ছিদ্র করে ভল্ট থেকে এক কোটি ইউরো, বহু মূল্যবান সামগ্রী ইত্যাদি লুঠ করেছে। এই খবরে ক্ষুব্ধ গ্রাহকরা সেখানে গিয়ে বিক্ষোভে ফেটে পড়েন। অনেকেরই সারা জীবনের সঞ্চয় ওখানে গচ্ছিত ছিল বলে জানা যায়। ২৯ ডিসেম্বর ভোর রাতে ব্যাঙ্কের ফায়ার অ্যালার্ম বাজলে পুলিশ গিয়ে এই চুরির বিষয় জানতে পারে। কারা ও কিভাবে এই চুরি করলো পুলিশ তা তদন্ত করছে। যে গাড়ি এই কাজে ব্যবহার করা হয় বলে অনুমান, তা ২০০ কিমি দূরের হ্যানোভার শহর থেকে চুরি হয়েছিল বলে পুলিশ জানায়। এমন ধূর্ত চোরদের ধরতে পুলিশ জোর চেষ্টা করছে বলে জানা যায়।

Be the first to comment