১০টা

Spread the love
  1. নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক সেরে অভিষেক বলেন,‘ভোটার তালিকায় সফটওয়্যারের মাধ্যমে যে চুরি করা হচ্ছে, তা ধরতে সব দলগুলোর প্রতি আমি আহ্বান জানাই। যদি এমন কিছু না হয়ে থাকে, তাহলে লজিক্যাল ডিসক্রেপ্যান্সি তালিকা প্রকাশ করুন।
  2. বৈঠক শেষে বেরিয়ে ক্ষোভ উগড়ে অভিষেক বলেন, ‘প্রশ্ন করেছি, শুধু পশ্চিমবঙ্গের জন্য কেন মাইক্রো অবজার্ভার নিয়োগ করা হয়েছে? কেন অন্য রাজ্যে নেই?’
  3. খড়্গপুর শহরে সিভিক ভলেন্টিয়ার খুনে আরও এক অভিযুক্তকে গ্রেপ্তার করল টাউন থানার পুলিশ। ধৃতের নাম সোনু সোনকার।
  4. দুর্গা অঙ্গনের বিরোধিতা করে কোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিলেন বাম আমলের মন্ত্রী ও সিপিএম নেতা গৌতম দেব। বাড়িতে সাংবাদিক সম্মেলন করে জানাবেন আইনি লড়াই লড়বেন।
  5. রাজস্থানের টঙ্কে একটি মারুতি সিয়াজ় গাড়ি থেকে ইউরিয়া সারের বস্তায় লুকোনো ১৫০ কেজি অ্যামোনিয়াম নাইট্রেট মেলে। এ ছাড়াও গাড়িটি থেকে প্রায় ২০০টি কার্তুজ এবং ছয় বান্ডিল সেফটি ফিউজ তার (প্রায় ১,১০০ মিটার) পাওয়া গিয়েছে।
  6. মালদার চাঁচলের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সভায় অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ২ জানুয়ারি চাঁচলের কলম বাগানে সভা করতে আসছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
  7. বর্ষবরণের অনুষ্ঠানে সেজে উঠছে দিঘা। ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। ভিড় করছেন স্থানীয় বাসিন্দারা। দিঘার জগন্নাথ ধামেও ভিড়।
  8. নতুন দল করার পরে বর্ধমানের বাড়িতে এসে প্রাক্তন তৃণমূল সাংসদ সুনীল মণ্ডলের সঙ্গে দেখা করলেন জেইউপি-এর চেয়ারম্যান হুমায়ুন কবীর।
  9. বেঙ্গালুরুর এক বিখ্যাত সংস্থার কর্মীর অস্বাভাবিক মৃত্যু। অফিস চলাকালীন আচমকা পাঁচতলা থেকে এক কর্মী ঝাঁপ দেন বলে অভিযোগ। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
  10. বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। সমাধিস্থ করা হয়েছে তাঁকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*