- সমাজমাধ্যমে কল্পতরু উৎসবের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- রাজ্যের সকল ছাত্রছাত্রী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকাদের ‘স্টুডেন্টস ডে’ তথা আজ ‘স্টুডেন্টস উইক’-এর সূচনার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- ১ জানুয়ারি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। প্রতিবছরই এ দিন প্রথা মেনে অনুষ্ঠান করা হয় তৃণমূলের পক্ষ থেকে। রাজ্যের সর্বত্র, ওয়ার্ডে ওয়ার্ডে, ব্লকে ব্লকে নানা কর্মসূচি নিয়ে থাকে তৃণমূল কংগ্রেস।
- আজ ১ জানুয়ারি ২০২৬ পালিত হচ্ছে কল্পতরু উত্সব। মনে করা হয়, মহাপ্রয়াণের কয়েক দিন আগে কাশীপুর উদ্যানবাটীতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। নিজের ভক্তদের সব মনোবাঞ্ছা তিনি পূরণ করেছিলেন এই দিনে। কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটী ও দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল নামে।
- বছরের প্রথম দিন ১ জানুয়ারি ব্যাঙ্কে ছুটি। সেই কারণেই গোটা রাজ্যে বন্ধ থাকবে সব ব্যাঙ্কের শাখা। ফলে ব্যাঙ্কে গিয়ে লেনদেন বা অন্যান্য কাজ হবে না। কিন্তু চলবে অনলাইন লেনদেন।
- কাশ্মীরে তুষারপাত। উপরি পাওনা পর্যটকদের। সোনমার্গ রূপ দেখে মুগ্ধ তাঁরা।
- বৃহস্পতিবার ইংরেজি ক্যালেন্ডারের প্রথম দিনেও শহর কলকাতায় শীতের আমেজ। এ দিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি সেলসিয়াস কম।
- বৃহস্পতিবার রাজ্যের মুখ্যসচিব পদের দায়িত্ব নেবেন নন্দিনী চক্রবর্তী এবং স্বরাষ্ট্রসচিব পদের দায়িত্ব নেবেন জগদীশ মিনা।
- রায়গঞ্জের মোহনবাটি বাজার সংলগ্ন এলাকায় বাড়ির কাছেই নিউ ইয়ারের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন নব্যেন্দু। সেই সময়েই তাঁর উপরে হামলা চালানো হয়। তড়িঘড়ি আহত নব্যেন্দুকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
- গেইল ইন্ডিয়া লিমিটিডের একটি সাব স্টেশনে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের উন্নাওয়ের ঘটনা। গ্যাস লিক করে আগুন লেগে যাওয়ার কারণেই বিস্ফোরণ বলে জানিয়েছে পুলিশ।

Be the first to comment