ভেনেজুয়েলা, ট্রাম্পকে ফোন ক্ষুব্ধ মামদানির

Spread the love

রোজদিন ডেস্ক : ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে ফুঁসে উঠলেন নিউ ইয়র্কের মেয়র জোহরান মামদানি। এর প্রতিবাদে রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পকে ফোন করেছেন তিনি। ল্যাটিন আমেরিকার ছোট এই দেশের রাষ্ট্রপতি মাদুরোকে যেভাবে একতরফা মার্কিন সেনা তুলে নিয়ে চলে গেছে, একে যুদ্ধের আচরণ বলে তীব্র ধিক্কার জানান তিনি। সদ্য নিউ ইয়র্কের মেয়রের দায়িত্ব নেওয়ার পর ট্রাম্পের এই আচরণে ক্ষুব্ধ তিনি। গতকাল সকালে তাঁর প্রশাসনিক আধিকারিকদের কাছে মাদুরোকে নিয়ে যাওয়ার কথা জানতে পারেন তিনি। ভেনেজুয়েলার ওপর মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা করে বলেন, একটি সার্বভৌম জাতির ওপর এই ধরনের আক্রমণ সঙ্গত নয়। এটি যুক্তরাষ্ট্রীয় ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে জানান।
মামদানি আরও বলেন, শাসন ব্যবস্থা পরিবর্তনের এই নির্লজ্জ প্রচেষ্টা নিউ ইয়র্কবাসীদের ওপরও প্রভাব ফেলবে। এখানেও অনেক ভেনেজুয়েলার মানুষ থাকেন। নিউ ইয়র্কের সব অধিবাসীর নিরাপত্তার দিকে নজর রাখা তাঁর কাজ বলে জানিয়েছেন মামদানি।
উল্লেখ্য, ল্যাটিন আমেরিকার এই দেশের ওপর মার্কিন আক্রমণের নিন্দায় সরব হয়েছে বিশ্বের বেশির ভাগ দেশ। আমেরিকার প্রাক্তন শাসক ডেমোক্র্যাটরা ও এর প্রতিবাদে সোচ্চার হয়েছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*