রোজদিন ডেস্ক : ঝাড়খন্ডের পশ্চিম সিংভূমে হাতির হানায় মর্মান্তিক ভাবে এক পরিবারের তিন জন প্রাণ হারালেন। এই নিয়ে গত ছয় দিনে ওই জেলায় হাতির আক্রমণে নয় জন প্রাণ হারিয়েছেন। ছয় জন গুরুতর আহত হয়েছেন।
সূত্রের খবর, গোইলকেরা ব্লকের সোয়ান গ্রামে বন্য হাতি একটি কুঁড়ে ঘর গুঁড়িয়ে দেয়, এর ফলে কুন্দ্রা বাহদা ও তাঁর দুই কন্যা ও পুত্র কদমা ও সামু প্রাণ হারান। নিহত ব্যক্তির স্ত্রী কোন রকমে হাতির আক্রমন থেকে পালাতে সক্ষম হন, আর এক কন্যা জিংগি মাথায় আঘাত পায়।
আক্রমণকারী হাতিকে চিহ্নিত করে বনে ফেরত পাঠাতে পশ্চিমবঙ্গর এক বিশেষজ্ঞ দল ওখানে গেছেন। ওই এলাকায় হতদরিদ্র উপজাতিদের বাস৷ গত ছয় দিনে হাতির হানায় নয় জনের প্রাণ গেছে। বিনষ্ট হয়েছে বহু জিনিসপত্র। আজ সরকারের পক্ষে দুর্গতদের পরিবার পিছু প্রাথমিকভাবে ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। ভীত, সন্ত্রস্ত গ্রামবাসীরা হাতির হামলা থেকে বাঁচতে লাগাতার তদারকি, নজরদারি ও স্থায়ী ব্যবস্থা দাবি করেছেন।

Be the first to comment