মহারাষ্ট্র কংগ্রেসের সহ-সভাপতি মসজিদে ছুরিকাহত, আজ প্রয়াত

Spread the love

রোজদিন ডেস্ক : মহারাষ্ট্র কংগ্রেসের সহ-সভাপতি হিদায়েতুল্লা প্যাটেল (৬৬) আজ প্রয়াত হলেন। গতকাল দুপুরে আকোলায় এক মসজিদে তিনি ছুরিকাহত হন। আততায়ীকে পুলিশ গ্রেফতার করেছে। পুরোনো শত্রুতার জেরে এই আক্রমণ বলে জানা গেছে। গতকাল আকোলার মোহলা গ্রামে মসজিদে নামাজ সারার পর তিনি আক্রান্ত হন।
প্রাক্তন জেলা কংগ্রেস সভাপতি ও বর্তমান রাজ্য সহ-সভাপতি হিদায়েতুল্লা প্যাটেলের ঘাড় ও বুকে আঘাত লেগে প্রচণ্ড রক্তক্ষরণ হয়। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তিনি প্রয়াত হন।
পুলিশ এই ঘটনায় রাজিক খান প্যাটেল (২২) কে কাল রাতে গ্রেফতার করেছে।
হিদায়েতুল্লা প্যাটেলের প্রয়াণের খবরে এলাকায় শোকের ছায়া নামে৷ মোহলা সহ আকোলা জেলায় কড়া পুলিশি ব্যবস্থা করা হয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*