রোজদিন ডেস্ক : প্রধানমন্ত্রী সব ক্ষমতা কেন্দ্রীভূত করতে চান, গরিবদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছেন বলে লোকসভার বিরোধী নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছেন। আজ নিজের নির্বাচনী কেন্দ্র রায়বেরিলিতে তিনি বলেন, বিজেপি নেতৃত্বাধীন সরকার ইচ্ছাকৃতভাবে কল্যাণ প্রকল্পগুলিকে দুর্বল করে দুই শিল্পপতি মুকেশ আম্বানি ও গৌতম আদানির সুবিধা করে দিচ্ছে। কর্মী, প্রান্তিক মানুষদের সামাজিক সুরক্ষা ব্যবস্থা ভেঙে দেওয়া হচ্ছে। সাবেক মনরেগা তুলে দিয়ে শুধু জাতির জনককে অপমান করাই না, তাঁর আদর্শকে মুছে দেওয়া হচ্ছে। এই প্রকল্পে গরিব দের কাজের সুরক্ষাও তুলে দেওয়া হচ্ছে।
কংগ্রেস যখন গরিবের সুরক্ষায় কাজ করেছে, প্রধানমন্ত্রী তখন এই প্রকল্প তুলে দিয়ে আম্বানি, আদানি-সহ অন্য শিল্পপতিদের দেশের সম্পদ দেওয়ার চেষ্টা করছেন। আরএসএস, বিজেপি দেশের সংবিধান তুলে দিয়ে মহাত্মা গান্ধী, বি আর আম্বেদকরের আদর্শ মুছে দিতে চায় বলে তিনি অভিযোগ করেন।

সোমবার রাতে রাহুল গান্ধী রায়বেরিলি এসেছেন। আজ সকাল থেকে তিনি একের পর এক কর্মসূচিতে যোগ দেন।
বিসিসিআই-এর সহ-সভাপতি রাজীব শুক্লকে রায়বেরিলিতে ক্রিকেট অ্যাকাডেমি করার জন্য আর্জি জানিয়েছেন তিনি।।

আজ রাজীব গান্ধী স্টেডিয়ামে রায়বেরিলি প্রিমিয়ার লিগ টি ২০-র তিনি উদ্বোধন করেন। খেলোয়াড়দের সঙ্গে কথা বলেন।
গ্রামে কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের সুবিধা অসুবিধার কথা জানতে চান রাহুল গান্ধী।

Be the first to comment