- বিজেপির সর্বকনিষ্ঠ সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন নিতিন নবীন। তাঁকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী মোদী বললেন, ‘নিতিন নবীন আমার বস, আমাদের অধ্যক্ষ।’
- ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবির পরিদর্শন করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
- রাজ্যের জন্য নতুন করে ১২ জন নতুন রোল অবজ়ারভার নিয়োগ করল নির্বাচন কমিশন। এ দিন নোটিফিকেশন জারি করল কমিশন।
- ‘সাময়িক কর্মবিরতি’ হাওড়ার চেঙ্গাইলের প্রেমচন্দ জুটমিলে। কর্মহারা হয়ে পড়েন প্রায় ৪ হাজার শ্রমিক। ২০ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত সাময়িক ভাবে কাজ বন্ধ থাকবে। এই সময়ে মিলের শ্রমিকরা ‘কাজ নেই, মজুরি নেই’ নীতির আওতায় পড়বেন।
- মঙ্গলবার এসআইআর-এর শুনানিতে হাজির হলেন ভারতীয় দলের তারকা বোলার মহম্মদ শামি। বিক্রমগড়ে শুনানি কেন্দ্রে এদিন সকালে যান তিনি।
- মাদ্রাসা শিক্ষকদের অবরোধে স্তব্ধ ধর্মতলা। ২৩৫টি ‘আনএডেড’ মাদ্রাসাকে ‘পূর্ণ এডেড’ করা হবে বলে ২০২১ সালের বিধানসভা বাজেট অধিবেশনে ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। সেই ঘোষণা অনুযায়ী কাজ করতে হবে, এই দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন মাদ্রাসা শিক্ষকরা।
- এসআইআর শুনানিতে হেনস্থার অভিযোগ তুলে বাসন্তীর সোনাখালিতে তুমুল অশান্তি। আবারও শুনানি কেন্দ্রে হামলার অভিযোগ। চলল ভাঙচুর। টায়ার জ্বালিয়ে রাস্তায় বিক্ষোভ।
- কলকাতা পুরসভার সামনে বিক্ষোভ অঙ্গনওয়াড়ি কর্মীদের। সরকারি কর্মীদের সমহারে বেতনের দাবিতে বিক্ষোভ। পুলিশের সঙ্গে ধস্তাধ্বস্তির অভিযোগ।
- নয়ডা ইঞ্জিনিয়ার মৃত্যুর ঘটনায় এ বার গ্রেপ্তার প্রোমোটার। শপিং মলের ভিত বানানোর জন্য খোঁড়া হয়েছিল ওই গর্ত। ৭০ ফুট গভীর ওই গর্তের জমা জলেই ডুবে মৃত্যু যুবরাজ মেহতার।
- ব্যস্ত সন্ধেয় ফের মেট্রোর লাইনে ঝাঁপ। ব্লু লাইনে থমকাল মেট্রোর চাকা। মঙ্গলবার সন্ধে ৬টা ৩৫-এ মাস্টারদা সূর্য সেন মেট্রো স্টেশনে এই ঘটনা ঘটে।

Be the first to comment