রোজদিন ডেস্ক : অসমের কোকরাঝাড়ে বড়ো জনগোষ্ঠীর সঙ্গে আদিবাসী সম্প্রদায়ের হিংসাত্মক সংঘর্ষে দুজন প্রাণ হারিয়েছেন। এলাকায় উত্তেজনা নিয়ন্ত্রণে আনতে সেনা নেমেছে। আছে র্যাফ বাহিনীও। সোমবার সন্ধ্যায় ওখানে গণ পিটুনিতে একজন নিহত হওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। উভয় পক্ষে দফায় দফায় সংঘর্ষ বাধে। আজ তা তুঙ্গে ওঠে। গতকাল পথদুর্ঘটনা নিয়ে বচসার জেরে এক যুবককে পিটিয়ে মারা হয়। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়। দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষে জাতীয় সড়ক অবরোধ, সরকারি কার্যালয়, বাড়িতে আগুন দেওয়া হয়।
মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জনসাধারণকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়েছেন।
গুজব ছড়ানো, হিংসা ঠেকাতে কোকরাঝাড়, চিরাং এ ইন্টারনেট পরিসেবা বন্ধ রাখা হয়েছে বলে তিনি জানান।

Be the first to comment