ইডি অধিকর্তা কলকাতা এলেন

Spread the love

রোজদিন ডেস্ক : ইডি অধিকর্তা রাহুল নবীন বৃহস্পতিবার তিন দিনের সফরে কলকাতা এলেন। বিমানবন্দরে পদস্থ ইডি আধিকারিকরা তাঁকে স্বাগত জানান। গত ৮ জানুয়ারি আই প্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি ও অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযানে গেলে খোদ মুখ্যমন্ত্রী সেখানে চলে যান। ইডি-র সামনেই তাঁদের কাছ থেকে নথিপত্র, ফাইল, ল্যাপটপ, এমনকি এক আধিকারিকের মোবাইল ফোনও নিয়ে আসেন তিনি। যা নিয়ে রাজ্য তথা সারা দেশে তোলপাড় ওঠে। ইডি তাঁর বিরুদ্ধে শীর্ষ আদালতে যায়। অভিযোগ করে, মুখ্যমন্ত্রী তাঁদের হেফাজত থেকে ফাইল ইত্যাদি চুরি করেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী র সঙ্গে এই নজিরবিহীন সংঘাতের আবহে ইডি অধিকর্তার কলকাতায় আগমন বিশেষ তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
সূত্রের খবর, আগামীকাল তিনি ইডি আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন। রাজ্যে কয়লা দুর্নীতি-সহ একাধিক দুর্নীতি নিয়ে ইডির তদন্তে র অগ্রগতি, অভিমুখ তিনি পর্যালোচনা করবেন। আইপ্যাক প্রসঙ্গও সেখানে থাকবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
২০২৪ সালের জানুয়ারিতেও রাহুল নবীন কলকাতা এসেছিলেন। সন্দেশখালিতে শাহজাহানের বাড়ি তল্লাশিতে গিয়ে ইডি-র আক্রান্ত হওয়া নিয়ে তখন রাজ্য রাজনীতিতে গরম আবহাওয়া। ফের তিনি এসেছেন আই প্যাক আবহে, আগামী মাসের প্রথম সপ্তাহে শীর্ষ আদালতে ফের এই মামলার শুনানি হওয়ার কথা।
মুখ্যমন্ত্রীর দাবি ছিল, আইপ্যাক তাঁদের দলের পরামর্শদাতা, ইডি সেই তথ্য নিতে এসেছিল।
পক্ষান্তরে ইডি-র দাবি, তাঁরা কয়লা দুর্নীতির তদন্তে আই প্যাক কর্ণধারের বাড়ি, অফিসে গেছিলেন।।যদি ও মুখ্যমন্ত্রীর বাধায় তা সম্ভব হয়নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*