রোজদিন ডেস্ক : মনরেগা তুলে কেন্দ্রর নয়া প্রকল্পর বিরোধিতায় দেশব্যাপী আন্দোলনে নেমেছেন তাঁরা। বৃহস্পতিবার কংগ্রেস নেতৃত্বাধীন কর্ণাটক বিধানসভা রাজ্যপাল বনাম সরকারের নজিরবিহীন সংঘাতের সাক্ষী হল। সরকারের দেওয়া ভাষ্য পড়তে অস্বীকার করে বিধানসভা থেকে চলে গেলেন রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট।। যা নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল। সূত্রের খবর, রাজ্যপাল ভাষণের প্রথম কয়েক লাইন পড়ার পরই থমকে যান। এরপর নিজের মত কিছু কথা বলে বিধানসভা থেকে চলে যান। যা নিয়ে সভায় সরকার ও বিরোধী বিজেপি বিধায়কদের তুমুল বাদানুবাদ চলে। কংগ্রেসের হরিপ্রসাদ রাজ্যপালকে চলে যেতে বাধা দেন। তিনি তা প্রত্যাখ্যান করে সভা থেকে চলে গেলে সরকার পক্ষের সদস্যরা তাঁর বিরুদ্ধে ধ্বনি দেন। সব মিলিয়ে সভার অভ্যন্তর তপ্ত হয়ে ওঠে।
সূত্রের খবর, কেন্দ্রের নয়া ভি বি জিরামজি নিয়ে ভাষণে সমালোচনা থাকায় রুষ্ট হন রাজ্যপাল। তিনি এই অংশ মুছে দিতে বলেন। যা নিয়ে উভয় পক্ষে তীব্র সংঘাত বাধে।
মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া রাজ্যপালের এই ভূমিকার তীব্র নিন্দা করেছেন। সরকারের ভাষ্য না পড়ে উনি অসাংবিধানিক কাজ করেছেন বলে অভিযোগ করেন। রাজ্যপালকে কেন্দ্রর হাতের পুতুল বলেন।
বিজেপির আর অশোকা পালটা সরকারকে তোপ দেগে বলেন, কংগ্রেসের এজেন্ডা এখানে দেওয়া হয়েছে, রাহুল গান্ধীকে দেখাবেন যে তাঁরা কেন্দ্রর বিরুদ্ধে লড়ছেন!!
প্রসঙ্গত, দক্ষিণ ভারতের একাধিক রাজ্যে সম্প্রতি সরকার রাজ্যপাল বিরোধ তুঙ্গে উঠেছে। প্রায় একই ছবি দেখা গেছে তামিলনাড়ু, কেরালাতেও।

Be the first to comment