- নেতাজির সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করে কেন্দ্রীয় সরকার। শুক্রবার তাঁকে শ্রদ্ধাজ্ঞাপন করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লিখেছেন, ‘তিনি ছিলেন নির্ভীক,অবিচল দেশপ্রেমের এক উজ্জ্বল প্রতীক। তাঁর আদর্শ আজও প্রজন্মের পর প্রজন্মকে একটি শক্তিশালী ভারত গড়ে তোলার অনুপ্রেরণা জোগায়।’
- নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনে কলকাতার রেড রোডের মুখে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
- স্বাধীনতা উপহার হিসেবে মেলে না, তা অর্জন করতে হয় বলে মনে করেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতাজির জন্মজয়ন্তীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে X হ্যান্ডলে তেমনটাই লিখলেন তিনি। অভিষেকের কথায়, ‘আমরা নতুন করে শপথ নিই—যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, তা রক্ষা করব। ঐক্য। সাহস। মানুষের প্রতি নিঃস্বার্থ সেবা।’
- ইন্দোরে দূষিত জল পান করে গুরুতর অসুস্থ ২২ জন। অধিকাংশই মৌয়ের বাসিন্দা। সূত্রের খবর, অসুস্থ নয় জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
- এ বার থেকে তামাকজাত পণ্য ছাড়াই ওডিশা যেতে হবে পর্যটকদের। পুরী, ভুবনেশ্বর, কোণারক–সহ সব জায়গাতেই নিষিদ্ধ করা হয়েছে তামাকজাত পণ্যের সেবন।
- বৃহস্পতিবার তিলোত্তমার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছিল। ফলে শীত পালিয়ে গিয়েছে, এই আশঙ্কায় পুজোর আগে একরাশ মন খারাপ হয়েছিল বহু মানুষের। কিন্তু শুক্রের সকালে খেলা ঘোরাল আবহাওয়া। এ দিন কলকাতার তাপমাত্রা ফের নামল ১৪ ডিগ্রির ঘরে।
- শুক্রবার সাতসকালে দিল্লি-এনসিআর এলাকায় মাঝারি বৃষ্টি হয়েছে। ফলে শীত আরও বাড়তে পারে বলে আশঙ্কা। দিল্লি-এনসিআর এবং পাঞ্জাব ও হরিয়ানার সংলগ্ন একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া দপ্তর।
- পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে কাশ্মীর উপত্যকায় শুরু হয়েছে তুষারপাত। বারামুল্লার সোপোর ও সংলগ্ন এলাকা পুরু বরফে ঢেকে গিয়েছে।
- এ বার নিজেকে ভেনেজ়ুয়েলার প্রতিনিধি দাবি করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বললেন, ‘বিশ্বের বড় কোম্পানিগুলো এখন ভেনেজ়ুয়েলার তেল নিয়ে আলোচনা করছে। আমরাই ভেনেজ়ুয়েলার প্রতিনিধি। এই পদক্ষেপে দুই দেশই প্রচুর অর্থ উপার্জন করবে।’
- গ্রিনল্যান্ডের সঙ্গে চুক্তিতে আমেরিকারই লাভ হবে বলে খোলাখুলি জানিয়ে দিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ‘দীর্ঘমেয়াদি চুক্তি হবে। ন্যাটো আমাদের সঙ্গেই থাকবে।’

Be the first to comment