রোজদিন ডেস্ক : প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন তাঁরা। কংগ্রেসের লোকসভা ও রাজ্যসভার নেতা রাহুল গান্ধী ও মল্লিকার্জুন খাড়গে সেখানে গেছিলেনও। কিন্তু তাঁদের নির্দিষ্ট বসার আসন নিয়ে ক্ষুব্ধ দল। কংগ্রেসের একাধিক নেতা প্রশ্ন তুলেছেন, আমন্ত্রণ করেও অপমান করা হয়েছে দলের এই দুই শীর্ষ নেতাকে। কুচকাওয়াজ অনুষ্ঠানে দুই নেতা বসেছিলেন তৃতীয় সারিতে। যা নিয়ে ক্ষুব্ধ দলের একাধিক নেতা প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিয়েছেন।। তাঁদের অভিযোগ, লোকসভার নেতা হিসাবে রাহুল গান্ধীকে যে মর্যাদা দেওয়া উচিত ছিল, তা দেওয়া হয়নি। একই ভাবে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের মর্যাদাও রক্ষিত হয়নি। দলের পক্ষে রণদীপ সিং সুরেজওয়ালা, অজয় কুমার লাল্লু প্রমুখ এই নিয়ে ক্ষোভ জানান।
যদিও সরকার এই অভিযোগ অস্বীকার করেছে।

Be the first to comment