রোজদিন ডেস্ক : ফ্রান্সে এই প্রথম বড় মাপের হিন্দু মন্দির নির্মিত হতে চলেছে। এর জন্য ভারত থেকে প্রথম পাথর সেখানে পৌঁছলো। সূত্রের খবর, ফ্রান্সের বুসি সাঁ জর্জে এই মন্দির নির্মিত হবে। উদ্যোক্তা, বি এ পি এস স্বামীনারায়ণ মন্দির। ভারত ও ফ্রান্সের শিল্প সংস্কৃতির পরিচায়ক হবে এই মন্দির, এমনটাই মনে করেন উদ্যোক্তারা। শুধু উপাসনা নয়, সংস্কৃতি, শিক্ষা, সামাজিক কর্মকান্ডের কেন্দ্র হিসাবে তা গড়ে তোলা হবে। উভয় দেশের মানুষের বন্ধুত্বের স্থায়ী প্রতীক হয়ে উঠবে। ভারতীয় ঐতিহ্য, ফরাসি শিল্পকলার মেলবন্ধনে তা নির্মিত হবে বলে প্রকাশ।
উল্লেখ্য কলকাতা সহ বিভিন্ন রাজ্যে স্বামীনারায়ণ মন্দির আছে। যা ভক্ত, পর্যটকদের অন্যতম আকর্ষণ।

Be the first to comment