রোজদিন ডেস্ক : বুধবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে বাংলার এসআইআর সংক্রান্ত মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত থাকলেও তা সময়াভাবে করা যায়নি। রাজ্যের পক্ষে সওয়াল করার জন্য এদিন আদালতে উপস্থিত প্রবীণ আইনজীবী কপিল সিব্বল প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটির মেনশনিং করে বলেন, পর্যাপ্ত সময়ের অভাবে মামলার শুনানি আজ শেষ করা সম্ভব নয়। সিব্বলের আবেদন মেনে নিয়ে প্রধান বিচারপতি সূর্যকান্ত বলেন, তারা বৃহস্পতিবার এই মামলা শুনবেন। এসআইআরের শুনানির নামে চরম হয়রানি করা হচ্ছে বাংলার মানুষকে। বিএলও থেকে নিয়ে সাধারণ ভোটার মিলিয়ে মৃত্যুর সংখ্যা শতাধিক। পাশাপশি আগামী ১৪ ফেব্রুয়ারি কমিশন এসআইআর প্রক্রিয়া শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করার ঘোষণা করেছে। এখন যা পরিস্থিতি তাতে ওই সময়সীমার মধ্যে এই প্রক্রিয়া কোনও ভাবেই শেষ করা সম্ভব নয়। এই অবস্থায় সময়সীমা বাড়ানোর আবেদন জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ দোলা সেন ও ডেরেক ও’ব্রায়েন। এখন আগামীকালের শুনানিতে কী হয়, সেদিকেই সবার নজর।

Be the first to comment