রোজদিন ডেস্ক : এসআইআর আতঙ্কে বাংলায় মৃত্যুমিছিল।থামছে না। দিকে দিকে হয়রানির ছবি। বুধবার কমিশনের অমানবিক শুনানির বলি হলেন আরও একজন। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলপি। মৃতের নাম নাজমা বিবি (৫১)। পরিবারের অভিযোগ, বাবার বয়সের সঙ্গে ১৫ বছরের তফাৎ, এই অজুহাতে শুনানির জন্য নোটিস দেওয়া হয় তাঁকে। এরপর থেকেই আতঙ্কে ছিলেন নাজমা। বুধবার বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় নাজমার। খবর পেয়ে নাজমা বিবির বাড়িতে যান কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার, কুলপি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুপ্রিয় হালদার। তাঁরা গিয়ে মৃতের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। সবরকম ভাবে তাঁদের সাহায্য করারও প্রতিশ্রুতি দেন তাঁরা।

Be the first to comment