আরো ১২

Spread the love
  1. আজ ২৯ জানুয়ারি শুরু হল হাইমাদ্রাসা, আলিম, ফাজিলের পরীক্ষা। এই উপলক্ষে সকল পরীক্ষার্থীকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
  2. এই সরকারের পরিচয়ই হল রিফর্ম, পারফর্ম ও ট্রান্সফর্ম। আমরা রিফর্ম ও পারফর্ম করেছি। আমি বিশ্বাস করি যে ঈশ্বরের আশীর্বাদে ট্রান্সফর্ম করব। দেশ এখন লং টার্ম প্রবলেম থেকে বেরিয়ে লং টার্ম সলিউশনের দিকে এগোচ্ছে। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিন সকালে সংসদে ঢোকার আগে বললেন প্রধানমন্ত্রী মোদি।
  3. ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণের যাত্রা শুরু হচ্ছে। আগামী ২৫ বছর খুব গুরুত্বপূর্ণ। এই শতাব্দীর দ্বিতীয় অংশের প্রথম বাজেট এটা। বললেন প্রধানমন্ত্রী।
  4. বৃহস্পতিবার সকালে বারামতির ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হল দুর্ঘটনাগ্রস্ত বিমানের ব্ল্যাকবক্স।
  5. অজিত পাওয়ার মৃত্যুর পিছনে নাশকতা বা ষড়যন্ত্রের অভিযোগ ওড়ালেন এনসিপি সুপ্রিমো তথা অজিতের কাকা শরদ পাওয়ার।
  6. সিবিআইয়ের আর্জি মেনে বগটুই হত্যাকাণ্ড মামলা বীরভূম থেকে সরানোর নির্দেশ কলকাতা হাইকোর্টের। মামলা চলবে পূর্ব বর্ধমানের জেলা আদালতে।
  7. এক হাজার কোটি টাকার কেলেঙ্কারির তদন্তে বৃহস্পতিবার সকাল থেকে কলকাতার ট্যাংরা, তপসিয়ার মতো একাধিক।জায়গায় চলছে সিবিআই তল্লাশি।
  8. নজরে টিএমসি, বিজেপি বিরোধী জোট, মহঃ সেলিমের সঙ্গে বৈঠকে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর।
  9. আনন্দপুর অগ্নিকাণ্ডের প্রাথমিক রিপোর্ট জমা পড়ল। মোমোর কারখানা নয়, আগুন লাগে পাশের ডেকরেটরের গোডাউনে। দমকল ও ফরেন্সিক বিভাগের প্রাথমিক রিপোর্টে এমনই দাবি।
  10. আনন্দপুরের ঘটনাস্থলে যেতে চেয়ে পুলিশের কাছে আবেদন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। কিন্তু ১৬৩ ধারা জারি থাকার অজুহাতে তাঁর দাবি খারিজ করল প্রশাসন।
  11. আনন্দপুরে যাওয়ার পুলিশি অনুমতি না পেয়ে মামলা দায়েরের অনুমোদন চেয়ে হাইকোর্টে শুভেন্দু। মামলা গ্রহণ করার অনুমতি দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষ।
  12. কৃত্রিম বুদ্ধিমত্তার কোপে পড়ে চাকরি খোয়াতে চলেছেন অ্যামাজনের ১৬ হাজার কর্মী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*