রোজদিন ডেস্ক : মুর্শিদাবাদে হোটেল ব্যবসায়ীকে নৃশংস ভাবে হত্যা করা নিয়ে উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার রাতে ১২ নম্বর জাতীয় সড়কের পাশে একটি হোটেলে সশস্ত্র দুষ্কৃতিরা প্রবেশ করে ব্যবসায়ী রাহুল বিশ্বাসকে (৩৪) গুলিতে ঝাঁঝরা করে দেয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি শেষ নিশ্বাস ফেলেন।
নিহত ব্যবসায়ী শামসেরগঞ্জের তারবাগানের বাসিন্দা। মাস তিন আগে জাতীয় সড়কের পাশে এই হোটেল খোলেন তিনি, আগে অন্য ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।
খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়। পুরানো শত্রুতার জেরে এই হত্যা কিনা পুলিশ খতিয়ে দেখছে। পরিস্থিতি আজও থমথমে।

Be the first to comment