রোজদিন ডেস্ক : কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারালেন। বুধবার ভেনেজুয়েলার সীমান্তের কাছে ওকানিয়া শহরে বিমানটির অবতরণের কথা ছিল। তার আগেই ককপিটের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
দুর্গম পাহাড়ি অঞ্চলে বিমানটির ধ্বংসাবশেষ মিলেছে। চালক সহ ১৫ জনই প্রাণ হারিয়েছেন বলে জানা যায়। মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় দুই বিশিষ্ট ব্যক্তি ডায়োজেনেস কুইন্তেরো আমায়া ও কার্লোস সালসেদো ও প্রাণ হারান।
মর্মান্তিক এই বিমান দুর্ঘটনায় ওই দেশে শোকের ছায়া নেমেছে।

Be the first to comment