রোজদিন ডেস্ক : বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট ঘোষণার আগেই গ্রুপ সি-গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার দিনক্ষণ জানিয়ে দিল স্কুল সার্ভিস কমিশন। রাজ্য স্কুল শিক্ষা দফতরকে নবান্নের তরফে একাধিক স্কুলে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষার অনুমোদন দেওয়া হল। কমিশন আগামী ১ মার্চ গ্রুপ সি ও ৮ মার্চ গ্রুপ ডি নিয়োগের লিখিত পরীক্ষা নিতে চলেছে। দুটি গ্রুপ মিলিয়ে ১৬ লক্ষেরও বেশি পরীক্ষার্থী আবেদন করেছেন। প্রতিটি পরীক্ষার জন্য এসএসসির ১৫০০র বেশি পরীক্ষাকেন্দ্র প্রয়োজন। গ্রুপ সি পদে ২৯৮৯ টি, গ্রুপ ডি পদে ৫৪৮৮ টি শূন্যপদ রয়েছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হলেই এই পরীক্ষা নিতে চেয়ে নবান্নের কাছে অনুমোদন চেয়েছিল কমিশন। বিধানসভা ভোটের আগেই এই পরীক্ষা পর্ব মিটিয়ে ফেলতে চায় কমিশন। নবান্নে এ সংক্রান্ত প্রস্তাব পাঠায় স্কুল শিক্ষা দফতর। কমিশন প্রাথমিক ভাবে ১ এবং ১৫ মার্চ পরীক্ষার জন্য নির্দিষ্ট করে। তবে নবান্নের অনুমোদন পাওয়ার পর তারিখ পরিবর্তন হয়ে ১ ও ৮ মার্চ চূড়ান্ত হয়েছে।

Be the first to comment