রোজদিন ডেস্ক : প্রতিদিন লাফ দিয়ে বাড়ছে সোনার দাম। যত দিন যাচ্ছে, ক্রমেই ধরা ছোঁয়ার বাইরে চলে যাচ্ছে এই সোনালি ধাতু। এরই মাঝে বীরভূমের কীর্ণাহারে ভর সন্ধ্যেয় বোমা, বন্দুক নিয়ে সোনার দোকানে ডাকাতি নিয়ে ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। কীর্ণাহারের বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় সন্ধ্যার ব্যস্ত সময়ে আচমকাই বোমার আওয়াজে সচকিত হয়ে ওঠেন স্থানীয় মানুষ। স্থানীয় সূত্রে প্রকাশ, কয়েকজন দুষ্কৃতি বোমাবাজি করে সোনার দোকানে ঢুকে মালিক, কর্মীদের মাথায় বন্দুক রেখে সোনা রূপোর গয়না নিয়ে উধাও হয়। পাঁচ জন দুষ্কৃতি এসেছিল। লুটপাট করে তারা নানুরের দিকে চলে যায় বলে প্রত্যক্ষদর্শীদের দাবি।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। থানার মাত্র ২০০ মিটারের মধ্যে এমন ডাকাতির ঘটনায় চিন্তিত, উদ্বিগ্ন তাঁরা। পুলিশ দুষ্কৃতিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।
ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি পুলিশ উদ্ধার করলেও এখন অবধি কেউ গ্রেফতার হয়নি বলে জানা যায়।

Be the first to comment