রোজদিন ডেস্ক : দেশে ২০২৬-২৭ অর্থবছরে জিডিপি বৃদ্ধি হওয়ার আশা আছে। আজ সংসদে পেশ করা আর্থিক সমীক্ষায় এই ইঙ্গিত মিলেছে। যা নিয়ে আত্মবিশ্বাসী কেন্দ্রীয় সরকার।
সূত্রের খবর, জিডিপি বৃদ্ধির হার ৬.৮% থেকে বৃদ্ধি পেয়ে ৭.২% র মধ্যে থাকবে বলে অনুমান করা হচ্ছে। যা দেশের শক্তিশালী আর্থিক ভিত্তি, স্থিতিশীল বৃদ্ধির ইঙ্গিত দেয়। এই সমীক্ষায় সাম্প্রতিক বছরগুলিতে সরকারের রূপায়িত নীতিগত সংস্কারের প্রভাব ও অন্তর্ভুক্ত হয়েছে। সরকারের আশা, এই বছর দেশের অর্থনীতি প্রত্যাশার থেকেও বেশি বৃদ্ধি পেয়ে ৭.৪% হতে পারে। ভারত জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে বলে দাবি সমীক্ষায়।
আর্থিক সমীক্ষায় দেশের কর্মসংস্থানের ক্ষেত্রেও ইতিবাচক তথ্য দেখানো হয়েছে। বলা হয়েছে, ১৫ বছর বা তার বেশি বয়সিদের বেকারত্বের হার অনেকটাই কমেছে। ২০১৭-১৮ সালের ৬% থেকে কমে ২০২৩-২৪ সালে ৩.২% হয়েছে। শহরাঞ্চলে বেকারত্বের হার সামান্য উন্নতি হয়েছে বলে সমীক্ষায় দাবি করা হয়।
এখানে আরও বলা হয়, কেন্দ্রীয় সরকারের প্রাথমিক লক্ষ্য হল, নিরাপত্তা, পরিকাঠামোর বিকাশ৷ গত বছর কেন্দ্র মূলধন খাতে ৭৫% ই ব্যয় করেছে প্রতিরক্ষা, রেলপথ ও সড়ক পরিবহণে।
দেশে বিদেশি বিনিয়োগের শীর্ষে আছে পরিষেবা ক্ষেত্র।এই ছাড়া কম্পিউটার, সফটওয়্যার, হার্ডওয়্যার খাতেও বিনিয়োগ এসেছে। সমীক্ষায় গবেষণা, উন্নয়ন নিয়ে উদ্বেগ ব্যক্ত করা হয় সমীক্ষায়। যা সম্প্রসারিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
আগামী রবিবার পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রের বাজেটের আগে এই আর্থিক সমীক্ষা বিশেষ গুরুত্বপূর্ণ।

Be the first to comment