রোজদিন ডেস্ক : জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার অভিযোগে বনগাঁ থেকে গ্রেফতার হলেন নামী জ্যোতিষী তনয় শাস্ত্রী, যা নিয়ে এলাকায় তীব্র চাঞ্চল্য দেখা দেয়। তাঁকে গ্রেফতারে পুলিশ কে বাধা দেওয়া র অভিযোগে আরও দুজনকে আটক করে পুলিশ।
উল্লেখ্য, গত রবিবার উত্তর ২৪ পরগনার বনগাঁয় এক অনুষ্ঠানে মিমি চক্রবর্তী নির্দিষ্ট সময়ের পরে পৌঁছন। রাত ১২টা বাজলে তাঁকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হলে তিনি অপমানিত বোধ করেন। তাঁকে হেনস্থার অভিযোগ করে পুলিশে নালিশ জানান।
এই প্রেক্ষিতে তনয় শাস্ত্রী কে গ্রেফতার করে পুলিশ। এলাকার বিশিষ্ট পরিচিত মুখ তনয় শাস্ত্রীকে গ্রেফতার নিয়ে উত্তেজনা দেখা দেয়।
তনয় শাস্ত্রীর বক্তব্য, মিমিকে হেনস্থা , অপমান করা হয়নি। সামনেই মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় প্রশাসনের কাছে রাত ১২টা অবধি অনুষ্ঠানের অনুমতি ছিল।
সূত্রের খবর, মিমি চক্রবর্তীর ১০ টায় উপস্থিত হওয়ার কথা ছিল। তিনি ১১.৩০ এ উপস্থিত হয়ে মঞ্চে ওঠেন। ফলত ১২টায় তাঁকে নেমে যেতে হয়।

Be the first to comment