রোজদিন ডেস্ক : আনন্দপুর অগ্নিকাণ্ডে গোডাউন মালিকের পর এবার ওই মোমো সংস্থার দুই কর্তাকে গ্রেপ্তার করল পুলিশ। তারা হলেন ওই সংস্থার ম্যানেজার মনোরঞ্জন শিট ও ডেপুটি ম্যানেজার রাজা চক্রবর্তী। বৃহস্পতিবার রাতে নরেন্দ্রপুর থানার পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। আনন্দপুরের ওই কারখানা ও গুদামে আগুন লাগার পাঁচদিন পর এখনও পর্যন্ত মোট ২৫টি দেহাংশ উদ্ধার হয়েছে। দেহাংশগুলি শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা শুরু হয়েছে।
এদিকে ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে।আজ শুক্রবার দু’জনকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেপাজতে নিয়ে আরও জেরা করতে চায় পুলিশ। রবিবার ওই ঘটনার পরে মঙ্গলবার নরেন্দ্রপুর থেকে গ্রেপ্তার হন ওই গোডাউন এবং ডেকরেটর সংস্থার মালিক গঙ্গাধর দাস। বুধবার তাকে বারুইপুর আদালতে পেশ করে পুলিশ নিজেদের হেপাজতে নিয়েছে। বুধবার রাত থেকেই ঘটনাস্থলে জারি করা হয়েছে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা। তা আগামী ৩০ মার্চ পর্যন্ত বহাল থাকবে বলে পুলিশ জানিয়েছে।

Be the first to comment