সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স চুরি করে বিক্রি! অভিযুক্ত টিএমসি নেতা!

Spread the love

রোজদিন ডেস্ক : নিজের দলের সাংসদের দেওয়া অ্যাম্বুলেন্স চুরি করে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠলো টিএমসি নেতার বিরুদ্ধে। দলের একাংশ এই অভিযোগ তুলে জেলাশাসকের কাছে লিখিত অভিযোগ ও দিয়েছেন। ঘটনাস্থল উত্তর ২৪ পরগণা। সূত্রের খবর, প্রয়াত টিএমসি সাংসদ নুরুল ইসলামের সাংসদ তহবিল থেকে অ্যাম্বুলেন্সটি কেনা হয়েছিল। অল্প খরচে তা এলাকার মানুষরা তা ব্যবহারের সুবিধা পেতেন। হঠাৎই তা চুরি হয়ে যায়। অভিযোগের আঙুল ওঠে পাটলিখানপুর পঞ্চায়েতের টিএমসি সদস্য সেলিম মোল্লার দিকে। ওই পঞ্চায়েতই অ্যাম্বুলেন্সের রক্ষণাবেক্ষণ করতো। খারাপ হয়ে যাওয়ায় তা গাড়ির চালক মিজানুর রহমানের বাড়ির পাশে এনে রাখা হয়। দীর্ঘ এক বছর ধরে তা মেরামত না করেই ফেলে রাখা হয়। এই সুযোগে অভিযুক্ত সেলিম মোল্লা এর যন্ত্রাংশ খুলে একে একে বিক্রি করে দেন বলে দলের একাংশের অভিযোগ। তাঁদের বক্তব্য, অঞ্চলের দলীয় সভাপতি হিসাবে সেলিম মোল্লাই এই কাজ করেছেন৷ এর ফলে স্থানীয় মানুষ সমস্যায় পড়েছেন।
অভিযুক্ত সেলিম মোল্লা অবশ্য সব অভিযোগই অস্বীকার করেছেন।
এই নিয়ে আসরে নেমেছে গেরুয়া শিবিরও। বসিরহাটের যুব নেতা পলাশ সরকার বলেন, এত রকম দুর্নীতির কথা শোনা গেলেও এই রকম অ্যাম্বুলেন্স চুরির কথা শোনা যায় না। এই হল সব টিএমসি-র নেতা!!

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*