রোজদিন ডেস্ক : কাছের মানুষ এবং অতি প্রিয়জনকে হারালেন দেশের প্রাক্তন অ্যাথলিট তথা রাজ্যসভার সাংসদ পিটি উষা। শুক্রবার প্রয়াত হলেন পিটি উষার স্বামী ভি শ্রীনিবাসন। তাঁর প্রয়াণের খবর ছড়িয়ে পড়তেই বিশিষ্ট ও শুভানুধ্যায়ীরা তাঁকে ফোন করে দুঃখপ্রকাশ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেন উষাকে। শোক প্রকাশ করে তিনি খোঁজ নেন রাজ্যসভা সাংসদের। ১৯৯১ সালে পিটি উষার সঙ্গে বিয়ে হয় কেন্দ্রীয় সরকারি কর্মচারি শ্রীনিবাসনের।
তাদের এক ছেলে রয়েছে। অ্যাথলিট উষার দীর্ঘ কেরিয়ারে তিনি সবসময় স্ত্রীর পাশে ছিলেন। রাজনীতিতে আসার সময়েও তিনি উষাকে সমর্থন জানান। উষা নিজেও বাববার তাঁর জীবনে শ্রীনিবাসনের ভূমিকার কথা বলেছেন। প্রধানমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু শ্রীনিবাসনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। উষার তরফে অবশ্য এখনও কোনও প্রতিক্রিয়া মেলেনি।

Be the first to comment