আনন্দপুরে রাজ্যপাল

C.V. Ananda Bose
Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যপাল সি ভি আনন্দ বোস আজ ভয়াবহ আগুনে বিধ্বস্ত আনন্দপুরে যান। ঘটনাস্থলে গিয়ে দৃশ্যত ব্যথিত তিনি। পরিস্থিতি সরেজমিনে দেখেন। উদ্ধার কাজে নিযুক্ত কর্মীদের সঙ্গে কথা বলেন। জানান, এই ঘটনা কখনও কাম্য নয়। অনেক মূল্যবান প্রাণ চলে গেল। এই ভয়ংকর ঘটনা মানুষের ভুলের ফল বলে মন্তব্য করেন। এমন ঘটনা আর যাতে রাজ্যের কোথাও না হয় এর জন্য তিনি একটি অ্যাডভাইসরি
আনার কথা ভাবছেন। আগুন লাগার পর যা ব্যবস্থা নেওয়া প্রয়োজন, এখানে তা কিছুই করা হয়নি। আইন মেনে এখানে অগ্নি নির্বাপণ সুরক্ষা ব্যবস্থা সুনিশ্চিত করা উচিত ছিল বলে জানান তিনি।
বলেন, আগুন লাগলে দ্রুত বেরোনোর জায়গাও এখানে ছিল না, সবার চোখ কান খোলা রাখতে হবে। তবে এই সব নিয়ে তিনি কাউকে দোষ দিচ্ছেন না। কিন্তু প্রশাসনের খামতি না থাকলে এই ধরনের ঘটনা বারবার হয় না বলে মন্তব্য করেন।
চলতি সপ্তাহের প্রথম দিন আনন্দপুরের নাজিরাবাদের গুদামের এই ভয়াবহ অগ্নিকান্ডে এখন অবধি ২৫ জনের দেহাংশ মিলেছে। পুড়ে খাক হয়ে যাওয়া এই সব দেহাংশর পরিচয় জানতে ডিএনএ পরীক্ষা করা হচ্ছে। এখনও নিখোঁজ বহু মানুষ। ওখানে যাঁরা কাজ করতেন, তাঁদের পরিবার পরিজনরা চরম উৎকন্ঠায় দিন কাটাচ্ছেন। অনেকেই এখানে এসেছেন। উদ্ধার হওয়া দেহাবশেষ থেকে এখন অবধি কারও পরিচয় জানা যায়নি। অসহায় পরিবারগুলি চরম দুশ্চিন্তায়।
ইতিমধ্যে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিরা অকুস্থলে গিয়ে সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন।
আজ রাজ্যপালের ওখানে যাওয়া এতে নয়া মাত্রা যোগ করেছে। গান্ধীঘাটে মহাত্মা গান্ধীরর প্রয়াণ দিবসে গিয়েও এই বিষয়ে উদ্বেগ ব্যক্ত করেন তিনি। ইঙ্গিত পূর্ন ভাবে বলেন, এটি দুর্ঘটনা কিনা তার তদন্ত হওয়া দরকার। কোথাও কোন গাফিলতি হলে সরকার নিশ্চয়ই তা খুঁজে বার করবে। নাজিরাবাদের ঘটনা অত্যন্ত বেদনাদায়ক ও দুর্ভাগ্যজনক। এই ঘটনা আকস্মিক নয় বলেও মন্তব্য করেন।
এরপর তিনি আনন্দপুরের ঘটনাস্থলে যান। ধ্বংস স্তুপ দেখে ব্যথিত হন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*