চিৎপুরে আগুনে মৃত এক, আতঙ্ক ছড়ালো

Spread the love

রোজদিন ডেস্ক : আনন্দপুরের ভয়াবহ অগ্নিকাণ্ডের রেশ না মিলোতেই ফের আগুন লাগলো কলকাতায়। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর কলকাতার চিৎপুরে ঝুপড়ি এলাকায় আগুন লেগে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দমকলের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরানো হলেও এক ব্যক্তি গুরুতর আহত হন। আনন্দ সাগর সাউ (৪৮) নামের ওই ব্যক্তি কে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে প্রকাশ। কি ভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*