রোজদিন ডেস্ক : রাজ্য সরকার মাতুয়াদের ভয় দেখাচ্ছে বলে অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। মতুয়াদের আশ্বস্ত করে তিনি বলেন, মতুয়া, নম:শুদ্র মানুষের ভয় পাওয়ার কোন কারণ নেই।
রাজ্যে এসআইআর নিয়ে সরকার যতই বিরোধিতা করুক, এই প্রক্রিয়া চলবে।
মতুয়া, নম:শুদ্রদের কোন ভয়ের কারণ নেই বলেও তিনি আশ্বাস দেবেন। রাজ্য সরকার তাঁদের ভয় দেখানোর রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেন।
বন্দে মাতরম নিয়েও রাজ্যকে নিশানা করেন অমিত শাহ। বলেন, তাঁরা যখন এর দেড়শো বছর পালনের কর্মসূচি নেন, টিএমসি সাংসদরা এর বিরোধিতা করেছিলেন।
রাজ্যে বিজেপির কর্মীরা খুন হচ্ছেন, আক্রান্ত হচ্ছেন, ঘর ছাড়া হচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
ব্যারাকপুরের আনন্দপুরীতে বলেন, রাজ্যে এবার তাঁরাই ক্ষমতায় আসবেন।
শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানান।
কেন্দ্র সরকার রাজ্যের মানুষের জন্য প্রচুর টাকা দিলেও তা সাধারণ মানুষের কাছে পৌঁছয় না।

Be the first to comment