“কেন এখনও বাংলাদেশি ও রোহিঙ্গাদের নামের তালিকা প্রকাশ করল না কমিশন,” অমিত শাহকে কড়া জবাব অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক : স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অনুপ্রবেশ ইস্যুতে তাকে পালটা জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার দুপুরে দিল্লি যাওয়ার আগে দমদম বিমানবন্দরে দাঁড়িয়ে তিনি বলেন, আমাদের দাবি মেনে কেন এখনও বাংলাদেশি এবং রোহিঙ্গাদের নামের তালিকা প্রকাশ করা হল না? গত ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে গিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গাদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছিলাম। কিন্তু একমাস হয়ে যাওয়ার পরও তা প্রকাশ করেনি। উলটে বাংলায় কথা বলায় বিভিন্ন জায়গায় বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। বাংলা সংস্কৃতিকে অপমান করা হচ্ছে। তিনি আরও বলেন, এসআইআর নিয়ে মানুষের হয়রানির শেষ নেই। ছোটখাটো সমস্যাতেও শুনানির নোটিস পাঠানো হচ্ছে। নোবেলজয়ী অমর্ত্য সেন, ক্রিকেটার মহম্মদ শামি, সাংসদ দেব, ঝুলন গোস্বামীকে শুনানির নোটিস পাঠানো হয়েছে। এই সব উল্লেখ করে বিজেপি এবং নির্বাচন কমিশনকে একহাত নিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অমিত শাহকে তাঁর প্রশ্ন, মুখে মুখে শুধুই ঘুসপেটিয়া। আর ঘুসপেটিয়ার নমুনা কি অমর্ত্য সেন, মহম্মদ শামি, দেব, ঝুলন গোস্বামীরা? উন্নয়নের প্রশ্নেও শাহকে আক্রমণ করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান অভিষেক।


সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে বাংলায় এদিন জোড়া সভা করেন অমিত শাহ। আনন্দপুরের অগ্নিকাণ্ড নিয়ে শাহকে পালটা পলাতক ব্যবসায়ী নীরব মোদী, মেহুল চোকসীর প্রসঙ্গ টানেন অভিষেক। বলেন, নীরব মোদী গিয়েছিলেন নরেন্দ্র মোদীর সঙ্গে। একটা ঘটনাকে নিয়ে রাজনীতি করা বিজেপির কায়দা। শকুনের মতো মৃতদেহ খোঁজে। মৃত্যুর রাজনীতি করে, লাশের রাজনীতি করে। কোথাও কোনও ভুলত্রুটি ঘটে, তবে সকলকে কাঁধে মিলিয়ে এটা সুনিশ্চিত করতে হবে যাতে তার পুনরাবৃত্তি না-ঘটে। দলের কর্মসূচি।নিয়ে বলেন, আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি যাচ্ছেন। ২ তারিখ আমাদের মিটিং আছে জ্ঞানেশ কুমারের সাথে। তারপর পরবর্তী কর্মসূচি দিল্লিতে ঘোষণা করবো।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*