ঋণের বোঝায় শীর্ষে রাজ্য

Spread the love

রোজদিন ডেস্ক : ঋণের বোঝায় সারা দেশে শীর্ষে এই রাজ্য। রিজার্ভ ব্যাঙ্ক সূত্রে প্রকাশ, দেশের ঋণ জর্জরিত দশটি রাজ্যের মধ্যে এই রাজ্যে ঋণ পরিশোধে সব থেকে বেশি খরচ হয়। রাজস্ব খাতে আয়ের ৪২% ই চলে যায় ঋণ পরিশোধে। এর পরেই আছে পঞ্জাব, ওই রাজ্যে র ঋণ বাবদ খরচ হয় আয়ের ৩৪%.। এই ছাড়া পর্যায়ক্রমে আছে বিহার, কেরালা, তামিলনাড়ু, হরিয়ানা, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ ও কর্ণাটক।
২০২৫ সালের অর্থবর্ষের নিরিখে রিজার্ভ ব্যাঙ্ক এই তথ্য প্রকাশ করেছে।
এই সূত্রে আরও প্রকাশ, চলতি আর্থিক বছরের শেষের আগেই রাজ্য তাদের নেওয়া ঋণের সীমা অতিক্রম করেছে। ইতিমধ্যে চলতি অর্থবর্ষের প্রথম নয় মাসেই রাজ্য ৭৮ হাজার কোটি টাকা ঋণ নিয়েছে। ফলত আয়ের তুলনায় ঋণ শোধের খরচও বাড়বে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*