রোজদিন ডেস্ক : রাজ্য বাজেটেও উত্তরবঙ্গ বঞ্চিত বলে আবেগ উসকে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ।
সকালে উত্তর ২৪ পরগণার ব্যারাকপুরে রাজ্যে দুর্নীতি, অনুপ্রবেশ ইত্যাদি একের পর এক বিষয়ে তীব্র আক্রমণ শানিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী, সরকার, শাসক দলকে, বিকেলে উত্তরবঙ্গের শিলিগুড়িও তার ব্যতিক্রম ছিল না, এর পাশেই তিনি রাজ্যের বিরুদ্ধে এই অঞ্চলকে বঞ্চনার অভিযোগও তোলেন।
শিলিগুড়িতে উত্তরবঙ্গের কর্মী সভায় অমিত শাহ বলেন, রাজ্যে ২০২৪-২৫ সালের ৩ লক্ষ ৬৭ হাজার কোটি টাকার রাজ্য বাজেটে উত্তর বঙ্গের বরাদ্দ ছিল ৮৬১ কোটি টাকা। অথচ এই অঞ্চলের আয়তন রাজ্যের মোট আয়তনের ২৪%।এই নিরিখে বাজেট বরাদ্দের ২৫% এই অঞ্চলের পাওয়ার কথা। সেখানে মিলেছে ০.২৫%.। এর থেকে বেশি টাকা প্রধানমন্ত্রী উত্তরবঙ্গের উন্নয়নের জন্য দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষে বিঁধে অমিত শাহ বলেন, দিদির কাছে উত্তরবঙ্গ শুধু সোনার ডিম পারা মুরগি ছাড়া কিছু নয়। এই রকম বেশি দিন চলবে না বলে তিনি হুঁশিয়ারি দেন। উত্তরবঙ্গবাসীকে তিনি কথা দেন, ক্ষমতায় এলে আয়তন ও জনসংখ্যার ভিত্তিতে যা পাওয়ার কথা, তার থেকে এক টাকা বেশি হলেও দেবেন।
শিলিগুড়ি ও উত্তরবঙ্গকে বিজেপির দুর্ভেদ্য গড় জানিয়ে তিনি বলেন, শিলিগুড়ি হল উত্তর-পূর্বের সিংহ দুয়ার৷ কিছু দিন আগে দিল্লিতে কয়েকজন চিকেনস নেক বন্ধ করে দেবে বলে ধ্বনি দেয়। অমিত শাহ হুঁশিয়ারির সুরে বলেন, এটি ভারতের জমি, কেউ হাত লাগাতে পারবে না৷ দিল্লি পুলিশ তাদের গ্রেফতার করলে বিরোধী জোট ইন্ডিয়া ওদের ছাড়ানোরও চেষ্টা করে। কিন্ত আদালতও তাদের দাবি খারিজ করে দিয়েছে।
বিজেপি ক্ষমতায় এলে সোনার বাংলা গড়বে বলে আশ্বাস দেন।

Be the first to comment